June 2, 2026
596031-india-wins-under-19-worldcup.png
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। আর ২০২৬ সালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে আয়ুশ মাত্রের ভারত ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হল। এর মাঝে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার কাপ জিতেছিল। এরপর ২০১২ সালে ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করা উনমুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে পৃথ্বী শ’র নেতৃত্বে ভারত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার শিরোপা জিতেছিল। ২০২২ সালে যশ ধুলের নেতৃত্বে ভারত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে বৈভবের রেকর্ডের পর রেকর্ড, ইতিহাসের পর ইতিহাস… 

ভারতের ইনিংস

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে ৬ ফেব্রুয়ারি শুক্রবার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ছিল। টস জিতে প্রথমে ব্যাট করে আয়ুশ মাত্রের ভারত থমাস রিউয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ৪১১ রান! সৌজন্যে ভারত মায়ের দামাল ছেলে বৈভব সূর্যবংশী। ফাইনালের বৈভবের বিধ্বংসী ইনিংস দেখার পর নেটপাড়া তাকে ‘জুনিয়র অভিষেক শর্মা’ (Junior Abhishek Sharma) তকমা দিয়ে দিল। ওপেন করতে নেমে এদিন ভয়াবহ বৈভব করল ৮০ বলে বিস্ফোরক ১৭৫। ১২৬ মিনিটের ধ্বংসলীলা চলে বৈভবের। বিস্ময় বালক ২১৮. ৭৫-এর স্ট্রাইক রেটে ব্যাট করে ১৫ চার ১৫ ছয় হাঁকাল। বৈভব ছাড়া অধিনায়ক মাত্রে (৫১ বলে ৫৩) ও অভিজ্ঞান কুন্ডু (৩১ বলে ৪০) ব্যাট হাতে অবদান রেখেছেন। ৩০ প্লাস ইনিংস খেলেছেন- বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা ও কণিষ্ক চৌহান। 

আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরার নাচ, বাদশার গান, ঋষভের সেতার! কবে কখন কোথায় কীভাবে দেখবেন?

ইংল্যান্ডের ইনিংস

৪১২ রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করে ইংল্যান্ডের লেজ ৪০.২ ওভারেই মুড়িয়ে যায়। ৩১১ রান তুলতে সমর্থ হয় মাস রিউয়ের টিম। ইংরেজ ব্যাটারদের মধ্য়ে পাঁচে নামা সালেব ফালকোনারের লড়াকু সেঞ্চুরি এদিন কাজে এল না। ৬৭ বলে তিনি ১১৫ রানের ইনিংস খেলেন ৯টি চার ও ৭টি ছয়ের সৌজন্য়ে।  ফালকোনার ছাড়া স্কোরবোর্ডে অবদান রেখেছেন ওপেনার বেন ডকিন্স (৫৬ বলে ৬৬) ও তিনে নামা বেন মায়েজ (২৮ বলে ৪৫)। নয়ে নামা জেমস মিন্টোও লড়াই চালিয়ে ছিলেন। ৪১ বলে ২৮ রান করেছিলেন। ভারতের আরএস অম্বরিশ বল হাতে কামাল করলেন। ফাইনালে তিনি নিলেন ৩ উইকেট। দীপেশ দেবেন্দ্রন ও কণিষ্ক চৌহান পেয়েছেন ২ উইকেট করে। এক উইকেট খিলান প্যাটেল ও অধিনায়ক মাত্রের। আগামীকাল সূর্যকুমার যাদবের ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। তার আগে ছোটরা বিশ্বকাপ জিতে বড়দের আরেকটু তাতিয়ে দিল। 

টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী একাদশ: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুশ মাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন ও খিলান প্যাটেল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks