কমলকৃষ্ণ দে, বর্ধমান: পড়ুয়াদের মধ্যে বাড়ছে HIV পজিটিভের সংখ্যা। দেশের অন্য কোনও রাজ্যে নয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে এমনই উদ্বেগজনক ছবি উঠে এল এবার। বিশেষ করে সমকামী পড়ুয়াদের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বলে জানা যাচ্ছে। পরিসংখ্য়ান হাতে পেয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরও। (Purba Medinipur News)
পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৪ সালে বর্ধমানে HIV পজিটিভ ছাত্রের সংখ্যা ছিল ২৪। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩৭। HIV পজিটিভ পড়ুয়াদের মধ্যে ১৪ বছর বয়স পেরনো নাবালকও রয়েছে। (HIV in Purba Medinipur)
অন্য দিকে, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় মোট HIV আক্রান্তের সংখ্যা প্রায় ১৮০০। ২০২৩ সালে জেলায় মোট HIV পজিটিভের সংখ্য়া ছিল ২৫৮। ২০২৪ সালে তা বেড়ে হয় ২৫৭। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩১৪।
HIV নিয়ে রাজ্য সরকারের পাশাপাশি, বিভিন্ন সংস্থাও কাজ করছে। সম্প্রতি পরীক্ষাও বাড়ানো হয়েছে। আর তাতেই ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমানে মোট HIV রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৩৩২। এই মোট HIV আক্রান্তদের মধ্যে ৯০ জন সমকামী বলে জানা গিয়েছে। ২০২৩ সালে ২২ এবং ২০২৪ সালে ২৮ জন সমকামী HIV-তে আক্রান্ত হন।
পরিসংখ্যান বলছে, HIV পজিটিভ রোগীদের মধ্যে ১৪ বছর বয়স পেরনো নাবালক রয়েছে যেমন, তেমনই ৫০ ঊর্ধ্ব প্রৌঢ়রাও রয়েছেন। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের। নাবালক, বয়স্ক এবং সমকামীদের মধ্যে HIV পজিটিভ রোগীর সংখ্যাবৃদ্ধি ঘটছে।
HIV গাইডলাইন অনুযায়ী, আক্রান্তদের নাম, পরিচয়, ঠিকানা এবং জীবিকা গোপন রাখা হয়। কিন্তু HIV নিয়ে কাজ করা কিছু সংস্থার দাবি, পুরুষ যৌনকর্মীদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং আর্থিক ভাবে স্বচ্ছল।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ২০২৩ সালে বর্ধমানে HIV আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮। ২০২৪ সালে ২৫৭ এবং ২০২৬ সালের প্রথম এক মাসে, ৩১ জানুয়ারি পর্যন্ত ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে।
জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত অর্থর্ষে যেখাবে ১ লক্ষ ১২ হাজার টেস্ট হয়, বর্তমান আর্ধিক বছরে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪৫ হাজার টেস্ট হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, “টেস্ট বাড়ায় HIV পজিটিভের সংখ্যা বেড়েছে। এটা সমাজের পক্ষে ভাল। কাউন্সেলিং থেকে চিকিৎসা সব চলছে। ফলে আক্রান্তদের থেকে সংক্রমিত হওয়ার হার কমছে ক্রমশ।”
বিভিন্ন সংস্থাও এ নিয়ে কাজ করছে। সমকামীদের মধ্যেও সংক্রমিতের সংখ্যা কমছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি আরও বলেন, “শুধুমাত্র অসুরক্ষিত যৌনাচারণের জন্যই এমন হয় না। ব্লাড ট্রান্সফিউশন, মাদক নেওয়া থেকেও রোগ ছড়াতে পারে। সিরিঞ্জের মাধ্যমে যারা শিরায় মাদক নেয়, তাতে একটি সিরিঞ্জ অনকে ব্যবহার করে। তাকে HIV ছড়ানোর ঝুঁকি আরও বেশি।”
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
