কলকাতা : বিশেষজ্ঞরা বলে থাকেন, সোনায় বিনিয়োগের (Gold Investment) সুফল মিলবেই। দিনের দিন দাম যা বাড়ছে, তাতে সোনা কিনে রেখেছেন যাঁরা, তাঁরা লাভ ও সমৃদ্ধির দিকেই এগোচ্ছেন বলে মনে করছেন। পিছিয়ে নেই রুপোও। দৈনিক সোনা ও রুপোর দাম রোজকার মতই আজও দেখে নিতে পারবেন এখানে। আজকের রেটচার্টে (Gold Price Trend) দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গে ১ গ্রাম সোনা কিনতে আপনাদের কত টাকা খরচ করতে হবে ? রুপো কিনতেই বা কীরকম দাম পড়বে। (Silver Price Today)। কতটা হেরফের হল দামে।
আজকের সোনা-রুপোর দাম ( ১১ ফেব্রুয়ারি, ২০২৬)
সকাল ১০টা বেজে ১০ মিনিটে
| সোনা / রুপো | ওজন | দাম / টাকায় |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৫৮৬ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৮০৫ |
| ২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) | ১ গ্রাম | ১৪১৮৩ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১২১৫৫ |
| রুপো বার (999) | ১ কেজি |
২৬৪৮০০ |
৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন :
সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
গয়নায় হলমার্ক: হলমার্কে যে কোনও জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের দাম সম্পর্কে প্রাথমিক তথ্য দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।
