February 24, 2026
7d4052286a2bb9c28ec38cbc80634c2a1770832253932507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানা, নাটক, আলোচনার পর অবশেষে নির্ধারিত দিনেই ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) আয়োজিত হচ্ছে। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচের আগেও যেন এক নজর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সপ্তাহান্তের লড়াইয়ের দিকেই। এবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে মুখ খুললেন তিলক বর্মা (Tilak Varma)।

নামিবিয়া ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিলককে বলতে শোনা যায়, ‘সত্যি বলতে আমরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমরা একদিন আগেই জানতে পারলাম যে ম্যাচটি অবশেষে আয়োজিত হচ্ছে। আমরা মাঠে নামার জন্য তৈরি। সব দলের খেলার দিকেই তো আমরা নজর রাখছি। সব দলের বোলার, ব্যাটারদেক দেখছি। দলের সকল ক্রিকেটার এবং সদস্যরা ম্যাচ খেলার জন্য প্রস্তুত। আমরা ম্যাচ জোনে চলে এসেছি। এবারই তো সব পরিকল্পনা তৈরি করা শুরু হবে।’          

ভারতীয় দল বিভিন্ন মাঠে চলতি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলি খেলছে। তবে পাকিস্তান শ্রীলঙ্কাতেই নিজেদের সব ম্যাচ খেলবে। তাই সেখানকার পরিবেশ, পরিস্থিতি, পিচ আগেথেকেই পাকিস্তান জানা। সেই কারণে ভারতের বিরুদ্ধ ম্যাচে তাঁরা খানিক বাড়তি সুবিধাও পাবেন বলে মনে করছেন ভারতীয় সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাঁর মতে, ‘আমরা কলম্বোতে গিয়ে এই ম্যাচ খেলব। পাকিস্তান তো দুই সপ্তাহ ধরে ওখানেই রয়েছে। তাই আমাদের বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে আমরা সামনের সপ্তাহের ওই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।’  

এই বিষয়ে তিলকের মত, ‘আমরা এক এক ম্যাচ করে এগোচ্ছি। দেখা যাক আমাদের কাছে তো প্রযুক্তি রয়েছে, ভিডিও অ্যানালিস্ট রয়েছেন। আমরা কী ভাবে খেলব, উইকেটের চরিত্র কেমন, সেটা দেখা যাক। আমরা ইতিমধ্যেই খানিকটা প্রস্তুতি নিয়েছি। দলের সকলেই ভিন্ন ভিন্ন ধরনের শট দক্ষ। তবে ওই পিচে কোন শট খেলা উচিত, কোন বোলারদের আমরা টার্গেট করব, সেটা দেখতে হবে।’  

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে সপ্তাহান্তে কোন দল জয়ের হাসি হাসে, সেটাই দেখার বিষয় হতে চলেছে। ভারত বনাম পাকিস্তানের সেই ম্য়াচের দিকে কিন্তু দুই দেশের সমর্থক নয়, বরং গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই নজর রাখবেন। বিতর্ক অতীত। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks