May 26, 2026
44f7decd9c596f4b098a0b8a82bd32531770923840678507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ভারত ও শ্রীলঙ্কায় রমরমিয়ে চলছে টি-টোয়েন্টির বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর। তবে এই বিশ্বকাপ চলাকালীনই গুরুতর অভিযোগ উঠল। কী সেই অভিযোগ? এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গ্লাসে অবশিষ্ট ঠান্ডা পানীয় আবার বোতলে ঢালা হচ্ছে। ঘটনাটি অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium)। এই নিয়ে এবার মুখ খুলল দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পরে থাকা ঠান্ডা পানীয় পুনরায় বোতলে ঢালার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকদের স্বাস্থ্য এবং পরিষেবা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তবে ডিডিসিএ-র তরফে ভাইরাল ভিডিওটিকে সম্পূর্ণ নস্যাৎই করে দেওয়া হয়। রাজধানীর ক্রিকেট সংস্থার তরফে দাবি করা হয় কমার্শিয়াল বন্দোবস্ত নিয়ে যা ঠিক করা হয়েছিল সেই অনুযায়ীই ভেন্ডর কাজটি করেন।

 

ডিডিসিএ এক বিবৃতিতে জানায় অবশিষ্ট ঠান্ডা পানীয় বোতলে ঢালা হলেও সেই অবশিষ্ট পানীয় সম্পূর্ণ বোতলে ঢালা হওয়ার পর তা ফেলে দেওয়া হচ্ছে। ডিডিসিএ তরফে আরও দাবি করা হয় অরুণ জেটলি স্টেডিয়ামে হাইজেন বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্তরকম বন্দোবস্তই করা হচ্ছে।   

এই স্টেডিয়ামেই বৃহস্পতিবার ভারত নিজেদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেল ভারত। প্রথম ইনিংসে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। ম্যাচের শুরুটা দুরন্তভাবে হয়েছিল, শেষটাও ভালই হওয়ার কথা ছিল। তবে নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে শেষলগ্নে একগুচ্ছ উইকেট হারায় ভারত। শেষ ১১ বলে পড়ে ৫ উইকেট। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ড্য অর্ধশতরান হাঁকান। ঈশান সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেন, হার্দিক করেন ৫২ রান। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে কেউই তেমন বড় রান পাননি। তাতেও অবশ্য ম্যাচ জিততে ভারতের একেবারেই সমস্যা হল না।  

খাতায়, কলমে লড়াইটা সবসময়ই অসম বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। ম্যাচে হলও তাই। রাজধানীতে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। শুধু হারাল বললে ভুল হবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রেকর্ড ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের ২০৯ রানের জবাবে ১১৬ রানেই শেষ হয়ে গেল নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকানোর পর বলেও দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks