February 22, 2026
aa72ea0e5d8c80354a6007f892f065801771215473131170_original.jpg
Spread the love


ইসলামাবাদ : চারদিকে জর্জরিত পাকিস্তান। এমনিতেই অর্থনৈতিক অবস্থা ভাল যাচ্ছে না তাদের। এরমধ্যেই এবার জ্বালানির দাম বাড়াল পাকিস্তান সরকার। এক লপ্তে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বাড়িয়ে দিল শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানি মুদ্রায় পেট্রোলের দাম বাড়ল PKR ৫ ও হাই-স্পিড ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে PKR ৭.৩২। সোমবার থেকেই এই দাম লাগু হচ্ছে।

অর্থাৎ, এখন পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে PKR ২৫৮.১৭-তে, আগে যা ছিল PKR ২৫৩.১৭। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে PKR ২৭৫.৭০, যা আগে ছিল PKR ২৬৮.৩৮। আন্তর্জাতিক তৈল বাজারে তেলের মূল্যের ওঠা-নামার উপর নির্ভর করে পাকিস্তানের জ্বালানির দাম। প্রতি ১৫ দিন অন্তর তা খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতে এবার দাম বৃদ্ধি জ্বালানির। হাই-স্পিড ডিজেলের দাম বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ, এই জ্বালানি বৃহত্তর আকারে পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাজেই, এই জ্বালানির দাম বৃদ্ধির পরোক্ষ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপর। জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানে ছোট গাড়ি ও দুই চাকার গাড়িতে পেট্রোল ব্যবহার হয়। সেক্ষেত্রে হাই-স্পিড ডিজেলের দাম বৃদ্ধির মতো পেট্রোলের দাম বৃদ্ধি অতটা তাৎপর্যপূর্ণ না হলেও, পাকিস্তানে মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাজেটে এর প্রভাব পড়বে। যারা দৈনন্দিন বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য পেট্রোল-নির্ভর এইসব গাড়ি ব্যবহার করেন, তাঁদের ওপর আর্থিক চাপ বাড়তে চলেছে।

এদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে প্রাপ্ত ঋণ নিয়ে চলছে এখনও। ঋণের শর্তপূরণে বিক্রি করে দিতে হয়েছে বিমান সংস্থা Pakistan International Airlines-ও। যদিও এখন পরিস্থিতি বদলেছে, ঋণের প্রয়োজনও ফুরিয়েছে বলে গত মাসে দাবি করে পাকিস্তান। তাদের দাবি, ভারতের সঙ্গে সংঘাতের পর তাদের তৈরি যুদ্ধবিমান নাকি এত বিকোচ্ছে যে, আর ঋণ নেওয়ার প্রয়োজনই পড়বে না। (Pakistan Economy)পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এই দাবি করেছিলেন। Geo TV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চারদিন ব্যাপী যে ‘সংক্ষিপ্ত যুদ্ধ’ হয় তাঁদের, তার পর থেকেই তাঁদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা একলাফে বেড়ে গিয়েছে। তাঁদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম যে হারে বিকোচ্ছে, তাতে খুব শীঘ্রই আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না। (Khawaja Asif)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks