May 6, 2026
d397c078be4673846eeaa2d7ea7931491772564319650507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান দল। সলমন আলি আঘাদের মেগা টুর্নামেন্ট থেকে বিদায়ের পরেই তাঁদের দেশে সমালোচনার ঝড়। ক্রিকেটারদের এর ফল ভুগতে হতে পারে বলে আগেই শোনা গিয়েছিল। এবার প্রথম পদত্যাগও হয়ে গেল।

একদা বিশ্বের সেরা আম্পায়ারদের অন্যতম আলিম দার (Aleem Dar) পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন কমিটির সদস্য হয়েছিলেন সম্প্রতি। তবে দলের খারাপ পারফরম্যান্সের পরে তিনি নিজে পদত্যাগ করেছেন বলে খবর। মঙ্গলবারই আলিম দার পদত্যাগ করেন বলে জানানো হয়। দাবি করা হচ্ছে আলিম দার পাক দলের প্রধান কোচ মাইক হেসনকে দল নির্বাচনে যে পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই বিষয়ে ক্ষুব্ধ।

আলিম দরের কাছের এক মানুষ দাবি করেন, ‘বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে আলিম দার খুবই ক্ষুব্ধ ছিলেন। ওঁ কোনও পারফরম্যান্স ছাড়াই বাবর আজম ও শাদাব খানকে দলে নেওয়ার বিরোধিতা করেছিলেন। তবে মাইক হেসেন কার্যত জোর করেই তাঁদের দলে নেন। আলিম সেক্ষেত্রে দাবি করেছিলেন শাদাব এবং বাবরকে যদি কোনও পারফরম্যান্স ছাড়াই দলে নেওয়া হয়েছে, সেখানে উসমান খানের বদলে তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখে মহম্মদ রিজওয়ানকেও দলে নেওয়া উচিত। তবে কেউই ওঁর সমর্থনে দাঁড়াননি।’

সূত্রের খবর, চলতি টি-২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে শাস্তি দেওয়া হয়েছে। সলমন আলি আঘার নেতৃত্বে পাক ক্রিকেট দল সুপার এইটের চেয়ে বেশি দূর যেতে পারেনি। খবর অনুযায়ী, বিশ্বকাপে খারাপ খেলার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

পাকিস্তানেরই কয়েকটি সংবাদপত্রের খবর অনুযায়ী, পিসিবি-র এক সূত্র জানিয়েছে যে, টি-২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের কারণে পাকিস্তানি দলের প্রত্যেক খেলোয়াড়ের উপর ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা করার সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে হারের পরেই নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই ম্যাচে কলম্বোয় টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছিল। তবে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

গত শনিবার পাকিস্তানের শ্রীলঙ্কার বিরুদ্ধে কমপক্ষে ৬৫ রানের ব্যবধানে জয় দরকার ছিল, কিন্তু পাক দল মাত্র ৫ রানে জিতেছিল। এই কারণে নেট রান রেট কম হওয়ার কারণে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। এরপরেই সেদেশে বিতর্কের ঝড় উঠে।     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks