March 13, 2026
7a645ebf717b03a37e4cbe342440a1e71773132036888507_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

নয়াদিল্লি: বিশ্বকাপ শেষ। সামনেই বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগ। এই মাসেই শুরুর হওয়ার কথা আইপিএলের (IPL 2026) ১৯তম সংস্করণ। ইতিমধ্যেই বহু দল নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মাঝে আজ মঙ্গলবার, ১০ মার্চ বড় ঘোষণা করল আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এক বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে কোচ হিসাবে যুক্ত হচ্ছেন এক আইপিএল চ্যাম্পিয়ন। কে তিনি?

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয় যে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, তথা আইপিএল চ্যাম্পিয়ন ম্যাথু হেডেন (Matthew Hayden) দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসাবে যোগ দিচ্ছেন। অতীতে হেডেন চেন্নাই সুপার কিংসের হয়ে ৩২টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৩৬.৯০ গড়ে ১১০৭ রান করেছেন তিনি। আটটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৭২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও খেলেছেন বাঁ-হাতি ক্রিকেটার। জিতেছেন একাধিক বিশ্বকাপ। এবার তাঁকে দলের সঙ্গে যুক্ত করে কোচিং স্টাফের শক্তি বাড়াল গুজরাত।  

 

 

এই বিষয়ে দলের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, ‘ম্যাথুর নিয়োগটা আমাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ সময়ে করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজ়ি হিসাবে আমরা দীর্ঘ সাফল্য এবং উচ্চ গুণগত মান বজায় রাখতে চাই এবং সেই কারণেই আমাদের ক্রিকেটীয় ইকোসিস্টেমের শক্তি বাড়াতেও আমরা তৎপর। সর্বোচ্চ স্তরে ওঁর অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ওঁর দক্ষতা এই মরশুমে আমাদের ব্যাটিংয়ের পরিচয় গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

কিংবদন্তি ক্রিকেটার নিজেও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। নতুন দায়িত্ব পেয়ে প্রাক্তন অজ়ি ক্রিকেটার জানান, ‘ভাল ব্যাটিংয়ে প্রতিপক্ষের চাপ বাড়ানো যায়। তবে অনবদ্য ব্যাটিং ম্যাচ শাসন করে। গুজরাত টাইটান্সে আমরা নিজেদেরকে এই স্তরেই নিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত উল্লেখ্য, এই মাসেই আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও এখনও সরকারিভাবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অসম, তামিলনাড়ু ও বাংলার ভোটের জন্যই আইপিএলের সূচি প্রকাশ করা যাচ্ছে না বলে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন। আইপিএল শুরু হওয়ার পর থেকেই ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪, প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুইভাগে সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রেও তেমনই হয় কি না, সেটাই দেখার বিষয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks