May 9, 2026
8a497cd416eb38bdcbc99d8421a13dda1773237775194507_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক, ফাইনালে দুরন্ত পারফরম্যান্স। তবে বিশের বিশ্বকাপ জেতার পরে আগামী বছরখানেকে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) কয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী আগামী দেড় বছর ভারতের (Indian Cricket Team) তারকা ফাস্ট বোলার খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচ খেলবেন না। কিন্তু কেন? আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের আগামী লক্ষ্য ৫০ ওভারের বিশ্বকাপ জয়। সাম্প্রতিক সময়ে বিশেষ করে যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা হয়েছে। তিনি সব সিরিজ়ে খেলেন না। যেহেতু ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে, তাই সেকথা মাথায় রেখে বুমরা আপাতত টি-টোয়েন্টির থেকে আন্তর্জাতিক ওয়ান ডেতে বাড়তি নজর দেবেন বলেই রিপোর্টে জানানো হয়েছে। 

সামনে জাপানে এশিয়ান গেমস রয়েছে। সেখানে সূর্যকুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন। তারপর ২০২৮ সালে অলিম্পিক্স। সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। বহু সিনিয়র ক্রিকেটারদের মতো বুমরাও সেই টুর্নামেন্ট খেলতে আগ্রহী বলে ধারণা। সেটি বিশ ওভারের ফর্ম্যাটেই হবে। তবে তা ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের বছরখানেক পর হবে। তাই আপাতত বুমরার প্রধান লক্ষ্য ৫০ ওভারের বিশ্বকাপ এবং সেই জন্যই তিনি ৫০ ওভারের ফর্ম্যাটই বেশি করে খেলবেন।

দাবি করা হচ্ছে আইপিএলের পর কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলকে নিয়ে তৈরি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেন্টার অফ এক্সিলেন্স প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং জাতীয় নির্বাচকরা এক বৈঠক করে বিশ্বকাপের প্রস্তুতির ছক সাজাবেন। সেখানেই সবার আগে বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। 

ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর জন্যও বদ্ধপরিকর। সেই বিষয়ে কোনওরকম আপোস করা হবে না। তাই বুমরাকে সিংহভাগ টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে, সেই নিয়ে সন্দেহ নেই বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মূলত টি-টোয়েন্টি আর ওয়ান ডে ফর্ম্যাট মিলিয়েই তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনটা কিন্তু ২০২৩ থেকে ২০২৬ সার্কেলেও হয়েছিল।

এই সময়কালে বুমরা মোট ৪২টি ম্যাচ খেলেছেন। আমদাবাদে ২০২৩ সালে ১৯ নভেম্বর ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলার পর থেকে তিন বছরে বুমরা একটিও ওয়ান ডে খেলেননি। তিনি ২১টি টেস্ট এবং সমসংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। তখন ফোকাস ছিল বিশের বিশ্বকাপ, সেই কারণেই টি-২০-কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এবার লক্ষ্য ৫০ ওভারের বিশ্বকাপ। তাই ওয়ান ডে ফর্ম্যাটকে অগ্রাধিকার দিয়ে বুমরা ৫০ ওভারের ম্যাচ বেশি করে খেলবেন।

গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘টেস্ট ক্রিকেট তো অবশ্য়ই খেলবে, সেটা বাদ রেখে, ৫০ ওভার বিশ্বকাপের সাইকেলে ও ওয়ান ডে ফর্ম্যাটেই বেশি নজর দেবে। ওই ৩০-৩৫ ওয়ান ডে ম্যাচ হবে এই সময়ে। তাই ঝুঁকি নেওয়া যাবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks