March 15, 2026
148c208ab5948ef65f942a97dd6fbef11773572375375507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) এই মরশুমের প্রথম ২০টি ম্যাচের নির্ঘন্ট প্রকাশিত হয়ে গিয়েছে ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৯তম সংস্করণ। তার আগে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন (যুগ্মভাবে) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সেখানেই বিভিন্ন ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)।

ব্যাটার, কিপার, অধিনায়ক, বোলার, মেন্টর, এর আগে বহু ভূমিকায় দেখা গিয়েছে মাহিকে। তবে সম্প্রতি তাঁকে যে ভূমিকায় দেখা গেল, তেমনভাবে সচরাচর তাঁকে দেখা যায় না। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উবু হয়ে বসে ধোনি। তাঁর এক হাতে ব্যাট, আরেক হাত ইলেকট্রিক স্যান্ডার। তিনি সেই যন্ত্র দিয়ে নিজের ব্যাট চাঁচছেন। 

সাধারণত ব্যাট প্রস্তুতকারক তথা কিট ম্যানেজাররা এই ধরনের কাজ করে থাকেন। অন্তত প্রকাশ্যে এমনভাবে কোনও ক্রিকেটারকে হয়তোই নিজেকে ব্যাটকে সঠিক আকারে আনতে দেখা যায়। সেই কারণেই হয়তো ধোনি ভিন্ন। আর তাঁর এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

 

 

ঝাড়খণ্ডের স্টেডিয়ামেই ধোনি এবার নিজের প্রস্তুতি শুরু করেছিলেন। সেখান থেকে এক সূত্র দাবি করছেন আগুনে গতির বোলারদের সামলাতে ধোনি এ মরশুমে তুলনামূলক হালকা ব্যাটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই হয়তো ধোনি ওজন কমানোর জন্য নিজের ব্যাট চাঁচছিলেন বলে অনেকেরই ধারণা। এরপরে সিএসকের নেটে ব্যাটিংও শুরু করেন ধোনি। ব্যাট হাতে ৪০-র গণ্ডি পার করেও ধোনি যে এখনও অনবদ্য, তা তিনি প্রমাণ কে দেন। নেটে ফাস্ট বোলারদের বিরুদ্ধে রীতিমতো দাপুটে মেজাজে অনুশীলন সারেন ধোনি। বড় বড় শট মারতে দেখা যায় তাঁকে।

 

 

এই ফুটেজগুলি দেখে নিশ্চয়ই সমর্থকদের উত্তেজনার পারদ চড়ছে। তবে এখনও ধোনি তথা সিএসকেকে মাঠে নামতে দেখার জন্য দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ধোনি তথা সিএসকে নিজেদের এবারের আইপিএল অভিযান শুরু করবে। গত দুই বারের হতাশা পিছনে ফেলে এবারে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks