March 20, 2026
3e6db1d39f144972167e087c75bed6a9176988104693575_original.png
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

Tax Rules 2026 : মার্চ মাস শেষ হলেই নতুন অর্থবর্ষ। ১ এপ্রিল, ২০২৬ থেকে ভারতে আয়কর সংক্রান্ত অনেক বড় পরিবর্তন হতে চলেছে। ২০২৫ সালের আয়কর আইন (I-T Act of 2025) বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সম্প্রতি ‘আয়কর বিধি ২০২৬’ (Income-Tax Rules, 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নতুন আইনটি ১৯৬১ সালের পুরনো আইনের বদলে আনা হয়েছে।

১ ITR জমা দেওয়ার সময়সীমায় বদল
এবার নন-অডিট করদাতাদের জন্য ITR-3 এবং ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছে। তবে ITR-1 এবং ITR-2 জমা দেওয়ার শেষ তারিখ আগের মতোই ৩১ জুলাই থাকছে। ট্যাক্স অডিটের সময়সীমাও অপরিবর্তিত (৩১ অক্টোবর)।

২ সরলীকরণ ও ডিজিটাল সুবিধা
দেশের এই কর ব্যবস্থা সহজ করতে নিয়মের সংখ্যা ৩৯৯ থেকে কমিয়ে ১৯০ করা হয়েছে। আয়কর ফর্মের সংখ্যাও ৫১১ থেকে কমিয়ে ৩৩৩ করা হয়েছে। নতুন ফর্মগুলিতে তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে (Auto-filled), যা করদাতাদের পরিশ্রম কমাবে।  

৩ বেতনভুক কর্মীদের জন্য বিশেষ সুবিধা (পুরনো ট্যাক্স অনুযায়ী)
নতুন নিয়মে বেশ কিছু ভাতার (Allowance) ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে:

মিল কার্ড (Meal Cards): প্রতি বেলার খাবারের জন্য করমুক্ত ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

গিফট কার্ড ও কুপন: বছরে ১৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট গিফট কার্ড বা কুপন এখন করমুক্ত।

সন্তানের শিক্ষা ও হোস্টেল ভাতা: শিক্ষা ভাতা প্রতি মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং হোস্টেল ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা (প্রতি শিশু) করা হয়েছে।

এইচআরএ (HRA) ছাড়: এখন থেকে দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের পাশাপাশি আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনে শহরেও ৫০% এইচআরএ ছাড় দাবি করা যাবে।

৪. অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন
গাড়ি ও লোন: অফিস থেকে দেওয়া গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী মাসে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা ট্যাক্স ধার্য হবে। তবে ২ লক্ষ টাকার কম লোন বা চিকিৎসার জন্য নেওয়া লোন করমুক্ত থাকবে।

শেয়ার বাজার (STT): ফিউচার অ্যান্ড অপশনস (F&O) ট্রেডারদের ওপর চাপ বাড়বে। ফিউচারের ক্ষেত্রে STT ০.০২% থেকে বেড়ে ০.০৫% এবং অপশনের ক্ষেত্রে ০.১% থেকে বেড়ে ০.১৫% হচ্ছে।

শেয়ার বাইব্যাক (Buyback): ১ এপ্রিল থেকে বাইব্যাক থেকে প্রাপ্ত অর্থ ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য হবে এবং কর দিতে হবে।

বিদেশে রেমিট্যান্স (TCS): বিদেশের ট্যুর প্যাকেজের ক্ষেত্রে TCS কমিয়ে ২% করা হয়েছে। শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও TCS ৫% থেকে কমিয়ে ২% করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks