March 21, 2026
77c8300f441683e112ad596d0a0e8d8f1774085900244507_original.jpg
Spread the love


কলকাতা: মরশুম শুরু হতে আর সপ্তাহ খানেক মতো বাকি। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়িতেই ধীরে ধীরে সকল ক্রিকেটাররা যোগ দিচ্ছেন। শনিবার, ২১ মার্চ সকাল সকাল আইপিএল (IPL 2026) শুরুর আগে শহরে চলে আসলেন ক্যামেরন গ্রিনও ( Cameron Green)। যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে।

এবারের আইপিএলের নিলামে সবথেকে বেশি, ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমনকী তিনিই আইপিএলে সর্বকালের সবথেকে দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটার। স্বাভাবিকভাবেই এই বিরাট মূল্যের সঙ্গে আসে পারফর্ম করার বাড়তি চাপও। গ্রিনের উপরেও পারফর্ম করার বিরাট চাপ রয়েছে।         

সাম্প্রতিক সময়ে গ্রিনের পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। অস্ট্রেলিয়া দলের চূড়ান্ত হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে গ্রিনের পারফরম্যান্সও একেবারেই আশানুরূপ হয়নি। তিনি কতটা বোলিং করবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাই অনেক মহল থেকেই মরশুম শুরুর আগেই গ্রিনকে নিয়ে প্রশ্ন উঠছে, সমালোচনা হচ্ছে। 

 

 

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এস বদ্রিনাথ তো গ্রিনের এত দামে বিক্রি হওয়াটা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেকেআর নিলামে বড় একটা ভুল করেছে বলেও মনে করেন প্রাক্তন ক্রিকেটার। 

বদ্রীনাথ বলছেন, ‘আপনি ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন। কিন্তু ও তো পুরো আউট অফ ফর্ম এখন। অস্ট্রেলিয়ার জার্সিতেও টি টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে পারেনি ও। গ্রিন শুধুমাত্র অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এই হাইপের জন্যই নিলামে এত টাকা পেয়েছে। কিন্তু আদৌ কি তার যোগ্য? আইপিএলে এর আগে মুম্বই ও আরসিবির হয়ে তো খেলেছে। কিন্তু কোনও ম্যাচে কি একার হাতে জেতাতে পেরেছে আজ পর্যন্ত? অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বরাবরই বাড়তি হাইপ পান। গ্রিনের ক্ষেত্রেও এটা একটা সুবিধা হয়ে গিয়েছে। তবে আমি মনে করি কেকেআরের নিলাম থেকে গ্রিনকে দলে নেওয়াটা ব্যাড মুভ।’

তবে কেকেআর সমর্থকদের জন্য খুশির খবর বলতে গ্রিন নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচেই শতরান হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে সেঞ্চুরি করেন তিনি। তাই কেকেআর শিবিরে যোগ দেওয়ার আগে গ্রিন ছন্দে ফিরেছেন বলেই মনে করা হচ্ছে। এবার আইপিএলে তিনি কেমন পারফর্ম করেন সেইদিকে সকলেরই নজর থাকবে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks