March 31, 2026
b87917c028929f72c873229c04ce43a11774891791041394_original.jpg
Spread the love


Indias Digital Census From 1 April : পয়লা এপ্রিল থেকে দেশে এক ঐতিহাসিক পর্বের সূচনা হতে চলেছে। দীর্ঘ সময় পর ভারতে হবে আদমশুমারি(Digital Census From 1 April)। এই প্রথমবার দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সেন্সাস (Digital Census) করাবে সরকার। যেখানে বাড়ি, পেশা, শিক্ষা, জাতি সব তথ্য় দিতে হবে আপনাকে। সব মিলিয়ে প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন থাকবে এই ডিজিটাল সেন্সাসে।

কীভাবে হবে এই কাজ
সব মিলিয়ে দুটি পর্বে দেশে এই কাজ সম্পন্ন হবে। 

প্রথম পর্বে কী কী থাকছে
১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ডিজিটাল সেন্সাসে প্রথমে হাউস লিস্টিং করা হবে। এই সময় আপনার বাড়ি ও ব্যক্তি সংক্রান্ত নথি নেওয়া হবে। যেখানে আপনাকে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। চাইলে আপনি নিজেই এই ডিজিটাল ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন। সেই ক্ষেত্রে ১৫ দিন আগে আপনার জন্য তথ্য় দাখিল করার সুবিধা খুলে দেওয়া হবে পোর্টালে। এরপর আপনার বাড়িতে যাবেন আধিকারিকরা। আপনাকে অ্যাডভান্স সময় দিতেই এই অনলাইন তথ্য় দাখিলের ফর্ম খুলে দেওয়া হবে।

কী কী প্রশ্ন থাকবে এই প্রথম পর্বে
৩৩টি প্রশ্নের মধ্য়ে আপনাকে বাড়ি, বাড়ির তৈরির নির্মাণ সামগ্রী, মালিকের আর্থিক অবস্থা,কতজন বাড়িতে থাকেন তা জানতে চাওয়া হবে। এর পাশাপাশি আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, শৌচাগারের পরিস্থিতি কী, কীসে রান্না হয় তা জানতে চাইবে লোকজন। এ ছাড়াও আপনার বাড়িতে ইন্টারনেটের সুবিধা, স্মার্টফোন, গাড়ি বা বাইক সম্পর্কে জানতে চাওয়া হবে। এর বাইরে গৃহস্থের ঘরে ফ্রিজ , টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন আছে কিনা তা নথিভুক্ত করতে হবে ফর্মে।

লিভ-ইন কাপলকে বিবাহিত ধরা হবে
সবথকে বড় বিষয়, এই ডিজিটাল সেন্সাসের প্রথম পর্বে লিভ-ইন কাপলকে বিবাহিত ধরা হবে। আদমশুমারির সরকারি পোর্টালে ‘ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে’ (FAQ)-এ বলা হয়েছে এই কথা। সেখানে জানানো হয়েছে, লিভ-ইন কাপল যদি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল বলে বর্ণনা করে তবে তাদেরকে বিবাহিত ধরা হবে। 

দ্বিতীয় পর্যায়ে কী থাকবে
এই পর্বে হবে জনগনণা। যেখানে ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, ধর্ম ও বৈবাহিক অবস্থান সম্পর্কে জানাতে হবে। 

কোন-কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ
১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে নির্দিষ্ট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (যেমন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম)। এরপর পর্যায়ক্রমে বাকি রাজ্যগুলোতেও এই কাজ চলবে। সোমবার এই ঘোষণা করেছেন রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তিনি জানান স্বাধীনতার পর এই নিয়ে অষ্টমবার এই সেন্সাস করা হবে দেশে। এই কাজ করবে ৩০ লক্ষ তথ্য দাখিলকারী। যার মধ্যে পর্যবেক্ষক ছাড়াও আধিকতারিকরা থাকবেন।  

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks