April 2, 2026
4c13a7184f8590e1e761b10bb64ce1591775094299252507_original.jpg
Spread the love


লখনউ: দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে রয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো এক বছরেরও অধিক সময় সুযোগ পাননি। তবে আইপিএলের (IPL 2026) নতুন মরশুমে নতুন দলের হয়ে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেললেন মহম্মদ শামি (Mohammed Shami)।

লখনউ সুপার জায়ান্টস তাঁর ওপর ভরসা করেছে এবং সেই ভরসার প্রতিদান দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবেন বলে আগেই জানিয়েছিলেন শামি। লখনউয়ের হয়ে কেরিয়ারের শুরুটাও কিন্তু দুরন্তভাবেই করেন। নতুন জার্সিতে আইপিএলের প্রথম বলেই উইকেট নেন শামি। গতকাল দিল্লি ক্যাপিটালসের  (LSG vs DC)ওপেনার কেএল রাহুলকে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরান তারকা বোলার।

এই নিয়ে শামি নিজের আইপিএল কেরিয়ার পঞ্চমবার ইনিংসের প্রথম বলে উইকেট নিলেন মহম্মদ শামি। এই কৃতিত্ব আর কোনও বোলারের নেই। বেশ কিছু বোলার তিনবার প্রথম বলে উইকেট নিলেও, পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল শামিরই দখলে রয়েছে। তবে এত কিছু সত্ত্বেও শামির দল কিন্তু সেই পরাজিতই হল।  

১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় দিল্লি। দলের হয়ে অপরাজিত অর্ধশতরান হাঁকান সমীর রিজভি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস। রাহুল আউট হওয়ার পরে নীতীশ রানা, পাথুম নিসাঙ্কা ও অক্ষর পটেলও অল্প রানেই ফেরেন। ২৬ রানে চার উইকেট তুলে নেওয়ার পরে লখনউ কিন্তু ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। জয়ের স্বপ্নও দেখছিল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। তবে সেইসব পরিকল্পনা ভেস্তে দেন রিজভি ও স্টাবস। তাঁরা ১১৯ রানের পার্টনারশিপে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর পটেল। দিল্লির চার বিদেশি মার্শ, মারক্রাম,পুরাণ ও এনগিডি। তাঁদের মধ্যে প্রথম তিনজন ব্যাটার। আর তার মধ্য়ে শুধুমাত্র মার্শ রান পেয়েছিলেন। পন্থ এর আগে কখনও ওপেনে নেমেছিলেন কি না তা মনে পড়ে না। তিনি এদিন ওপেনে নামেননি। তবে এদিন হয়ত শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দলের স্কোরবোর্ড বড় করার চেষ্টায় ছিলেন। কিন্তু পারেননি।

পন্থ মাত্র সাত রান করেই প্যাভিলিয়ন ফেরেন। মিচেল মার্শ ৩৫ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে রান পাননি নিকোলাস পুরাণ ও বাদোনি খাতাই খুলতে পারেনি। আব্দুল সামাদ লোয়ার অর্ডারে ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। শাহবাদ ১৫ রান করে অপরাজিত থাকেন। ১৮.৪ ওভারে ১৪১ রান বোর্ডে তুলতে পারে লখনউ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks