লখনউ: আইপিএল মরশুমের (IPL 2026) প্রথম ম্যাচেই আশা জাগিয়েও হতাশাজনক হার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয় দিয়েই লখনউ সুপার জায়ান্টস (LSG vs DC) এবারের মরশুম শুরু করল। আর ম্যাচেই ব্রডকাস্টে ধরা পড়ল এমন এক দৃশ্য যা সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দলের ডাগ আউটের সামনে মাঠের মধ্যেই দলের অধিনায়ক ঋষভ পন্থ, কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির সঙ্গে গভীর আলোচনায় দেখা যায়। ৬৭ বছরের মালিকের হাবভাবে বিরক্তি স্পষ্ট ধরা পড়ছিল বলেই মনে করছেন নেটিজেনরা। তাঁকে দলের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বেশ উত্তেজিতভাবে আলোচনা করতে দেখা যায়। মরশুমের প্রথম ম্যাচে হারের পরেই এই ঘটনা নেটিজেনদের নজর কেড়ে দিয়েছে।
Sanjiv Goenka having a chat with the team support staff after the loss. pic.twitter.com/Wwao4pqlOV
— Gencric (@SinghNiranjan2) April 1, 2026
অনেককেই এই ঘটনাটি বছর দু’য়েক আগের এক ঘটনা মনে করিয়ে দিচ্ছে। সেইদিন পন্থের জায়গায় ছিলেন এদিন লখনউয়ের প্রতিপক্ষ দলের ওপেনার কেএল রাহুল। তিনি তখন লখনউয়ের অধিনায়ক। এক টানটান ম্যাচ হারের পর রাহুলের সঙ্গে রীতিমতো উত্তেজিত বাক্যবিনিময় করতে দেখা গিয়েছিল সঞ্জীব গোয়াঙ্কাকে। সেইসময় সেই ঘটনার প্রবল সমালোচনায় হয়। ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞ, অনেকেই এই বিষয়ে মুখ খুলেছিলেন। ফের একবার তেমনটাই ঘটেছে বলে আশঙ্কা করছেন অনেকে।
অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে অধিনায়ক পন্থ এবং দলের প্রতি আস্থা জ্ঞাপনই করেছেন লখনউ সুপার জায়ান্টস কর্ণধার। তবে তাতেই চিড়ে ভিজছে। অনেকেই শাহরুখ খান, প্রীত জিন্টাদের মতো কর্ণধারদের সঙ্গে তুলনা টেনে সঞ্জীব গোয়াঙ্কার এই কর্মকাণ্ডের সমালোচনাই করেছেন।
Dear Mr. Goenka,
Respectfully, the on-screen theatrics following a single loss appear somewhat excessive and unbecoming. I have never witnessed owners like Shah Rukh Khan or Preity Zinta indulging in such displays, regardless of the result.
While it is understandable that you,…— Tin Tin (@RAKYNITIN) April 1, 2026
এদিন ম্যাচে লখনউ মাত্র ১৪১ রানে অল আউট হয়ে যাওয়ার পর বল হাতে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ শামি, প্রিন্স যাদবরা। ২৬ রানে দিল্লির চার উইকেট তুলে নেওয়ার পরে লখনউ কিন্তু ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। তবে শেষমেশ জয়ের হাসি হাসে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজ়িই। তবে সেইসব পরিকল্পনা ভেস্তে দেন রিজভি ও স্টাবস। তাঁরা ১১৯ রানের পার্টনারশিপে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
