April 2, 2026
3b04e4df2d1349ef82f5889a4583f6301775136962999338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ‘হরমুজ সম্মেলনে’ আমন্ত্রিত ভারত। ভারতকে আমন্ত্রণ জানাল ব্রিটেন। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে, সেখান দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ৩৫ দেশের বিশেষ সম্মেলন হতে চলেছে। সেই সম্মেলনে যোগ দিতে চলেছে ভারতও। ভারতের বিদেশমন্ত্রক খবরে সিলমোহর দিল। (Hormuz Talks)

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার বৈঠক হতে চলেছে। ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকে অংশ নেবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। জয়সওয়াল বলেন, “হরমুজ নিয়ে আলোচনায় ব্রিটেনের তরফে একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভারতও আমন্ত্রিত। আমাদের তরফ থেকে বিদেশ সচিব সন্ধের আলোচনায় অংশ নেবেন।” (Hormuz Summit)

জ্বালানির জোগান অক্ষুণ্ণ রাখতে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের সঙ্গেও কথা চলছে বলে জানিয়েছেন জয়সওয়াল। তিনি বলেন, “LPG, LNG এবং অন্য পণ্যবোঝাই জাহাজগুলিকে জাহাজগুলিকে কী ভাবে নিরাপদে বের করে আনা যায়, তা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে আমাদের। এখনও পর্যন্ত আমাদের ছয়টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পেরোতে পেরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এখনও আলোচনা চলছে আমাদের।”

পৃথিবীর মোট জ্বালানির ২০ শতাংশই হরমুজ দিয়ে সরবরাহ করা হয়। কিন্তু আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধের আবহে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই জলপ্রণালী বন্ধ রয়েছে। মাঝে কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালী পেরনোর অনুমতি দিয়েছিল ইরান, কিন্তু জ্বালানি সঙ্কট ঘোচানোর জন্য তা মোটেই যথেষ্ট নয়। এখনও বহু জাহাজ আটকে রয়েছে সেখানে। হরমুজ বন্ধ থাকলে ভারতের বেশি সমস্যা। কারণ ভারতের ৪০ শতাংশ তেল, ৫০ শতাংশ LNG এবং ৮০ শতাংশ LPG-ই হরমুজ দিয়ে আসে। 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দিলেও, হরমুজ নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। বরং ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য় না করায় ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলিকে কটাক্ষ করেন তিনি। সেই আবহেই ব্রিটেন অন্য দেশগুলিকে নিয়ে ‘হরমুজ সম্মেলনে’র ডাক দেয়। এবার তাতে আমন্ত্রণ পেল ভারতও। যে ৩৫টি দেশ হরমুজ নিয়ে আলোচনায় বসছে, তাতে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নাইজিরিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এস্টোনিয়া, বাহরাইন। আমেরিকা এই আলোচনায় নেই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks