April 3, 2026
1a6ad6eef89e24bc89d0b2d53cecb9311775219168049507_original.jpg
Spread the love


কলকাতা: বৃহস্পতিবার, ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) এ বারের আইপিএল টুর্নামেন্টের (IPL 2026) প্রথম দুই পয়েন্ট নিজেদের ঘরে তুলেছে। সেই ম্যাচে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সানরাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৪৮ রানের ইনিংস খেলেন। তবে এই ম্যাচের পরেই শাস্তি পেলেন অভিষেক শর্মা।

ম্যাচে অভিষেকের পারফরম্য়ান্স সমর্থকদের বেশ আনন্দই দেয়। তবে তাঁর আচরণ ম্যাচ অফিসিয়ালরা খুব একটা পছন্দ করেননি। অভিষেকের ২৫ শতাংশ ম্য়াচ ফি কাটা হয়েছে এবং তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘সানরাইজার্স হায়দারাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মার ২৫ শতাংশ ম্যাচ বেতন কাটা হয়েছে এবং পাশাপাশি তিনি ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ম্য়াচের সময় আইপএলের নিয়মলঙ্ঘন করায় এক ডিমেরিট পয়েন্টও পয়েছেন।’

 

 

আইপিএলের ২.৩ নিয়মধারা অনুযায়ী এই লেভেল ১ স্তরের দোষ করার বিষয়টি অভিষেক যেহেতেু  মেনে নিয়েছন, তাই এই নিয়ে আর কোনও সমস্যা নেই। ম্যাচ রেফারির সিদ্ধান্তই শেষ পর্যন্ত মান্যতা পেয়েছে। ঠিক কী কারণে বা কোন ঘটনার জেরে অভিষেকের এই শাস্তি হয়েছে, সেই বিষয়ে অবশ্য আইপিএলের বিবৃতিতে কিছুই জানানো হয়নি। তবে এই শাস্তির কারণটা অনুমান করা যায়।

অভিষেককে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। কিন্তু তিনি ব্লেসিং মুজারাবানির বলে আউট হন। বরুণ চক্রবর্তী সেই ক্য়াচ ধরেন। সেই ক্যাচ বারংবার যাচাই করে নিয়ে তারপরে টিভি আম্পায়ার অভিষেককে আউট দেন। কিন্তু অভিষেক এই সিদ্ধান্ত ভালভাবে মেনে নেননি। তিনি মাঠেই খানিকটা দাঁড়িয়ে তারপর প্রবল বিরক্তি প্রকাশ করে কোনওরকমে ডাগ আউটে ফেরেন। 

সম্ভবত এই ঘটনার জেরেই অভিষেক শর্মার শাস্তি হয়েছে বলে আন্দাজ করা যায়। এই ধরনের ঘটনায় খুব বেশি শাস্তি হয় না। তবে বারংবার এমন ঘটনা হলে ক্রমশ শাস্তির পরিমাণ বাড়ে এবং সেটা বাড়তে বাড়তে খেলোয়াড় নির্বাসিত পর্যন্ত হত পারেন। অবশ্য আপাতত অভিষেকের ওপর নির্বাসনের খাঁড়া নেই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks