<p style="text-align: justify;">আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপারজায়ান্টসের লড়াই। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটো ম্য়াচ খেলে সানরাইজার্স একটি ম্য়াচ জিতেছে ও একটি হেরেছে। ইডেনে নিজেদের শেষ ম্য়াচে কেকেআরকে হারিয়েছিল ঈশান কিষাণের দল। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস একটিই ম্য়াচ খেলেছে। সেই ম্য়াচেই হেরেছে। তাই জয়ের লক্ষ্যে মরিয়া ঋষভ পন্থের দল।</p>
<p style="text-align: justify;">প্যাট কামিন্স এখনও পুরোপুরি ম্য়াচ ফিট না হওয়ায় ঈশানই দলকে নেতৃত্ব দিচ্ছেন। অন্য়দিকে লখনউয়ের নেতৃত্বে আগের মরশুমেও দেখা গিয়েছে পন্থকে। দু’দলের মুখোমুখি মহারণে লখনউ কিন্তু হায়দরাবাদের থেকে এগিয়ে। মোট ছয়বারের সাক্ষাতে ৪ বার জিতেছে পন্থের দল। ২ বার জিতেছে হায়দরাবাদ। রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান ওঠে বোর্ডে। তাই এই মাঠে টস জিতে ব্যাটিং নেওয়ার দিকেই হয়ত পা বাড়াবেন টসজয়ী অধিনায়ক। </p>
Source link
