লখনউ: সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। তিনি একজন ডাক্তার, ব্যবসায়ী, নেটপ্রভাবী, তাঁর না না পরিচয় আছে। তবে সারা বারংবার সমাজমাধ্যমে যে কারণে উঠে আসেন, তা হল শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। ফের একবার সাম্প্রতিক এক ঘটনায় সেই জল্পনার পালে হাওয়া লাগল।
রবিবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে (IPL 2026) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (LSG vs GT)। সেই ম্য়াচের আগেই, শুক্রবার, ১০ এপ্রিল লখনউয়ের বিমানবন্দরে সারাকে দেখা গেল। অনুমান করা যায় তিনি সম্ভবত সেই ম্যাচ দেখতেই লখনউয়ে উপস্থিত হয়েছেন এবং সপ্তাহান্তে এই ম্যাচের সময় তাঁকে মাঠে দেখা যাবে। এই ম্যাচে ঘিরে এক প্রশ্ন এবং তাতে সারার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।
বিমানবন্দরে সমর্থকরা সারাকে প্রশ্ন করেন আসন্ন ম্যাচে তিনি কোন দলকে সমর্থন করছেন লখনউ না গুজরাত? এই প্রশ্নটি তাৎপর্যপূর্ণ কারণ লখনউ দলে রয়েছেন তাঁর ক্রিকেটার ভাই অর্জুন তেন্ডুলকর, আর গুজরাত টাইটান্সের অধিনায়কই হলেন যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত জল্পনা, সেই শুভমন গিল। সারাকে হয়তো তাই ইচ্ছাকৃতই বিমানবন্দরে সেই সমর্থক প্রশ্নটি করেন। প্রথমে সারা প্রশ্নটির উত্তর দেওয়া থেকে এড়িয়ে গেলেও, পরে তাঁকে বলতে শোনা যায়, তিনি দুই দলকেই সমর্থন করবেন। জবাব দেওয়ার সময় সারার মুখে ছিল লাজুক লাজুক ভঙ্গিমায় এক মুচকি হাসি।
Sara Tendulkar comes to Lucknow, and a fan asks her whether she’s supporting Lucknow or GT. She doesn’t answer, but blushes and starts smiling 😂💙
What do you think who will Sara Tendulkar support? pic.twitter.com/zT26orXeXC
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 10, 2026
সারা এই পক্ষকে না বেছে, উভয়কে বেছে নেওয়া এবং জবাব দেওয়ার সময়ে তাঁর প্রতিক্রিয়া দেখেই নেটিজেনরা জল্পনা-কল্পনা, আলোচনা শুরু করে দেন। এই ক্লিপই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। এবার দেখার ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকলে সারা তেন্ডুলকর ঠিক কী করেন।
ম্যাচের কথা বলতে গেলে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস, উভয় দলই নিজেদের শেষ ম্যাচে একেবারে শেষ বলে টানটান লড়াইয়ের পর জয় পেয়েছে। উভয়েই চাইবে, নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। কিন্তু দুই দলের মধ্যে কোন দল শেষমেশ জয়ের হাসি হাসে, সেইদিকে থাকবে নজর।
