কুম্ভ রাশি
সপ্তাহের শুরুটা ভাল হবে। ব্যবসায় নতুন প্রযুক্তির ব্যবহার করায় উল্লেখযোগ্য সুবিধা পাবেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে। নতুন চাকরি যারা করছেন, তারা অফিসে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য পাবেন। পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে। প্রেম আরও বাড়তে অপরে। সন্তানদের সাফল্য আপনাকে আনন্দ দেবে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি খুব শুভ। একত্রিত হয়ে পড়াশোনা করলে উপকৃত হবেন। শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন, সাফল্য পাবেন। খেলোয়াড়রা এই সপ্তাহে তাদের আধুনিক কৌশলকে কাজে লাগানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভাল। দূরে ভ্রমণ করার সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে সাবধান হন, একটা ভুল সিদ্ধান্ত বিরাট ক্ষতি করতে পারে। সমাজসেবার কাজে বেশি সময় কাটাবেন। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা বিপুল জনসমর্থন পাবে, যা তাদের রাজনৈতিক কর্মজীবনকে আরও শক্তিশালী করবে।
মীন রাশি
সপ্তাহটি আধ্যাত্মিক কাজে দিয়ে শুরু হবে। ব্যবসায় বড় সাফল্য পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সপ্তাহটি শুভ। আপনার পৈতৃক ব্যবসায় কিছু পরিবর্তন আনলে, উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। অংশীদারিত্বের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যান, যাতে নেতিবাচকতা আপনার কাজকে প্রভাবিত না করে। চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা কিছু ভাল কাজের সুযোগ পেতে পারেন। অন্যদিকে চাকুরিজীবী মহিলারা এই সপ্তাহে তাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আরও উন্নত করার সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার সন্তানদের আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহ আরও বাড়বে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। শিল্পীরা তাঁদের শিল্পকর্মের মূল্য পাবেন। খেলোয়াড়দের জন্য এই সপ্তাহটি খুব ভাল। আর্থিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। জলের মতো টাকা খরচ হতে পারে। এই সপ্তাহে স্বাস্থ্যের উন্নতি হবে। সমাজের প্রতি আপনার নিঃস্বার্থ সেবা মানুষকে ব্যাপকভাবে মুগ্ধ করবে। রাজনীতিতে আপনার সৎ ভাবমূর্তি আপনাকে আরও ভাল জায়গায় পৌঁছে দেবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
