April 19, 2026
bc243db325c6242560a305da0f675ffa1776087583303206_original.jpg
Spread the love


মুম্বই: চোট কি গুরুতর? বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে আইপিএলের (TATA IPL 2026) মাঝেই চিন্তার কালো মেঘ। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্য়াচেই ৩৮ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু ফিল্ডিংয়ের সময়ের মাঠেই নামেননি কোহলি। খোঁজ নিয়ে জানা যায় যে বিরাট কোহলি না কি চোট পেয়েছেন! তার জন্যই আরসিবির প্রাক্তন অধিনায়ককে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। কিন্তু প্রশ্ন হল যে বিরাটের চোট কি গুরুতর? আদৌ কি আইপিএলে আর কোনও ম্য়াচে খেলতে পারবেন তিনি?

ম্য়াচ শেষে আরসিবি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল বিরাটের চোট প্রসঙ্গে। সেই ইস্যুতে রজত পাতিদার বলেন, ”আমি সঠিক জানি না। কিন্তু আমার মনে হয় না যে চোট খুব গুরুতর। আশা করি বিরাট সুস্থ আছেন।”

এই বিষয়ে ম্য়াচের পর ক্রুণাল পাণ্ড্য়কেও সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে আরসিবি অলরাউন্ডার বলেন, ”আমি ফিজিওর সঙ্গে কথা বলিনি এখনও। কিন্তু আমার মনে হয় চিন্তার কিছুই নেই। বিরাটের কোনও অসুবিধে হবে না।”

উল্লেখ্য়, বিরাট ফিল্ডিং করতে না নামলেও তাঁকে সাব আউট করা হয়নি। টিম ডেভিডকে সাব আউট করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাশিক সালামকে খেলানো হয় একাদশে। আর ফিল্ডিংয়ে পরিবর্ত হিসেবে নামেন জ্যাকব বেথেল। জানা গিয়েছে কোহলির গোড়ালিতে চোট লেগেছে। এখন দেখার আদৌ কবে মাঠে নামতে পারবেন বিরাট। 

এদিকে বিরাটের চোট পাওয়ার দিনে চোট পেয়েছেন রোহিত শর্মাও। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হিটম্য়ান। এদিন সোমবারই তাঁর স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্ট এলেই হয়ত পরিষ্কার হয়ে যাবে যে রোহিত কতদিন মাঠের বাইরে থাকবেন, আর কবেই বা মাঠে ফিরতে পারবেন। আগামী ১৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্য়াচে রোহিতকে দেখা যায় কি না, তা দেখার। 

রবিবার আরসিবি প্রথমে ব্যাটিং করতে নেমে বিরাট স্কোর বোর্ডে তুলে নেওয়ার পর মুম্বই নেমেছিল রান তাড়া করতে। রোহিত শর্মা ও রিয়ান রিকেলটন ওপেনিংয়ে নেমেছিলেন। ওপেনিংয়ে নামার পর শুরু করেছিলেন ভালই। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারেই ছন্দপতন হয়। ‘রিটায়ার্ড হার্ট’ হন প্রাক্তন ভারত অধিনায়ক। রোহিতের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে জানা যায়। সেই কারণেই তিনি বাধ্য হয়ে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে নামেন। দল চাপে পড়ে পাঁচ উইকেট হারিয়ে ফেললেও রোহিত মাঠে নামেননি। মুম্বই ম্য়াচ হেরে যায় গতকাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks