April 14, 2026
99a9fd47e4967ed63199c931349bedff1776150255903170_original.jpg
Spread the love


মুম্বই : ইরান নাকি ভীষণভাবে চুক্তি করতে চাইছে তাঁদের সঙ্গে। ফের একবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে পাল্টা জবাব দিল ইরানও। তাও আবার শাহরুখ খানের জনপ্রিয় ডায়লগকে হাতিয়ার করে। ট্রাম্পের দাবির জবাবে মুম্বইয়ে ইরানের কনস্যুলেট জেনারেল বলেন, “আভি তো সির্ফ ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়।” কনস্যুলেট জেনারেল বলেন, “মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু দ্রুতগামী মিসাইল বোট ওয়ার্ম-আপ করছে।” এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, “হরমুজ- “পারস্য উপসাগরের লাল মৌমাছি”… হ্যাঁ, দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলি এখন প্রস্তুতি নিচ্ছে। মজার ব্যাপার হল, ট্রাম্প দাবি করে আসছিলেন যে ইরানের নৌবাহিনী “শেষ” হয়ে গেছে… এখন তারা জানতে পারবে কীভাবে এক-ঝাঁক মৌমাছি খুব দ্রুত আপনাকে কাবু করে ফেলতে পারে। এখনও তো শুধু ট্রেলার, ছবি এখনও বাকি।”

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks