April 18, 2026
d88781c1a3d01c1503349fd3980113a71776487123890223_original.jpg
Spread the love


কলকাতা: আজ শুক্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। এর ফলে এদিন শুক্র, মঙ্গল ও সূর্যের যুতি হবে। এছাড়াও আজ শুক্র ও সূর্যের সংযোগের ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার এদিন শ্রবণ নক্ষত্র, বৃদ্ধি যোগ, রবি যোগের প্রভাব থাকবে। আজকের গ্রহ নক্ষত্রের পরিস্থিতি ও শুভ যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা এখানে জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের অহংকারী স্বভাবের কারণে ঘরে-বাইরে অপমানিত হতে পারেন। আগের খারাপ ব্যবহার ও গাফিলতির কারণে কেউ আপনার সঙ্গ দেবে না। অর্থলাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। অর্থলোভের কারণে সরকারি নিয়ম উপেক্ষা করকে পারেন, এতে লাভ হলেও অদূর ভবিষ্য়তে লোকসান হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা সামাজিক ক্ষেত্রে কোনও বিবাদের সমাধানে সহযোগিতা প্রদান করবেন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতার জোরে লাভের সুযোগ পাবেন। তবে অতি আত্মবিশ্বাসী স্বভাব আপনার কাজ ভেস্তে দিতে পারে। বহিরাগত যোগাযোগ বা দূরের ব্যবসার মাধ্যমে ধন আগমন হবে। ঘরোয়া ব্যয় বৃদ্ধির ফলে সমস্যা সম্ভব।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক। ভাই-বোনের বিপরীত ব্যবহারের কারণে পরিবারের সকলের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারার কথা হতে পারে। ব্যয়ের পাশাপাশি অর্থ আগমনও হবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করবেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের আজকের দিনটি শুভ থাকবে। বহিরাগত ব্যক্তির সঙ্গে যোগাযোগ কমই রাখুন, তা না-হলে কোনও কারণে মানহানি হতে পারে। পুরনো আইনি বিবাদের কারণে বিবাদ বাড়তে পারে। কর্মক্ষেত্রে মহিলাদের সাহায্য নিতে হবে। ভাই-বোনের সহযোগিতা নেওয়া থেকে বিরত থাকুন, তা না-হলে কোনও না-কোনও সমস্যা হতে পারে।

মীন রাশি

মীন রাশির জাতকরা আজ কোনও না-কোনও রোগে গ্রস্ত হবেন। দিনের শুরুতে মাথা ব্যথা, সর্দি-কাশি সম্ভব। কাজ করার উৎসাহ কমবে। অসুস্থতার কারণে আলস্য বাড়বে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে হবে। আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদ সম্ভব। ধনলাভের জন্য গোপন পন্থা অবলম্বন করতে হবে। এর জন্য অনৈতিক কাজও করতে হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks