April 19, 2026
43bae4da269a23ffb11be024c1bf53f4177659096853550_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেনি শাহরুখ খানের দল। প্লে অফে ওঠার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে আজ, রবিবার ইডেন গার্ডেন্সে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। আর একটা পরাজয় মানেই, প্লে অফের স্বপ্ন ভেন্টিলেশনে ঢুকে পড়বে।

বিপন্ন, কোণঠাসা অবস্থায় রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর দলে কোনও পরিবর্তন করে কি না, দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। 

কিন্তু সাহসী কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কেকেআর। আগের ম্যাচের একাদশ নিয়েই ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে নাইট শিবির। যার অর্থ, ব্লেসিং মুজ়ারাবানিকে ফের মাঠের বাইরে বসতে হচ্ছে। বৈভব সূর্যবংশীর ঝড় থামানোর চ্যালেঞ্জ সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগীদের ওপরই।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। যার অর্থ, ইডেনে শুরুতেই আছড়ে পড়তে পারে বৈভব-ঝড়। সঙ্গে থাকছেন যশস্বী জয়সওয়াল, পরাগরা।

প্রথমে ফিল্ডিং করাটা যে কৌশলগত ধাক্কা, ইঙ্গিত দিয়েছেন অজিঙ্ক রাহানে। কেকেআর অধিনায়ক বললেন, ‘আমরাও প্রথমে ব্যাট করে নিতে চেয়েছিলাম। এরকম পরিস্থিতিতে আমাদের ব্যাটাররা চাপমুক্ত হয়ে খেলুক, সেটাই চেয়েছিলাম।’ যোগ করলেন, ‘তবে আমাদের বোলাররা ভাল পারফর্ম করতে শুরু করেছে। টস হেরে তাই আমি খুশি। আমরা সব সময় অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করি। ভবিষ্যতে কী রয়েছে কেউই বলতে পারি না। যা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়েই ভাবছি। প্রস্তুতি দারুণ হয়েছে। মাঠে নেমে ভাল খেলাই লক্ষ্য। একই দল নিয়ে নামছি আমরা।’

রাজস্থান পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে ওপরের দিকে রয়েছে। একমাত্র হার বলতে, আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে, কেকেআর টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি। ছয় ম্যাচ খেলে পাঁচটিতে হার। প্লে অফের স্বপ্নও বিপন্ন। রবিবার ইডেনে নামার আগে রাজস্থান রয়্যালস শিবির আত্মবিশ্বাসে ফুটছে। আর কেকেআর প্রবল চাপে। কোণঠাসা। আগের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে শনিবার বিকেলে শহরে ফিরেছেন নাইটরা। আমদাবাদ থেকে শহরে পৌঁছেই শনিবার সন্ধ্যায় কেকেআরের সহ অধিনায়ক রিঙ্কু সিংহ তাই দৌড়লেন প্রার্থনা করতে। কালীঘাট মন্দিরে পুজো দিলেন রিঙ্কু সিংহ। করলেন আরতিও। আর রবিবার কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন কেকেআরের অন্যতম মালকিন জুহি চাওলা। ভাগ্যের চাকা কি ঘুরবে এবার?

কেকেআরের একাদশ

টিম সেইফার্ট (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন, রামনদীপ সিংহ, অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগী।

কেকেআরের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

মণীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, ফিন অ্যালেন, তেজস্বী সিংহ দাহিয়া ও নভদীপ সাইনি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks