April 19, 2026
0a81d5faf36979b14c12edde8aa435fe177659988936350_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে তখন ইডেন গার্ডেন্সে ঝড় তুলেছে রাজস্থান রয়্যালস। মাত্র ৮ ওভারে ৭৯। ২৮ বলে ৪৬ রান করে বৈভব ফিরলেও, চালিয়ে যাচ্ছিলেন যশস্বী। ১০ ওভারের শেষে স্কোর ৯৫/১। ২ ওভারে ২৭ রান দিয়ে বসেছেন ২৫ কোটি ২০ লক্ষের ক্রিকেটার ক্যামেরন গ্রিন। গ্যালারিতে জোর আলোচনা, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কি প্রথমে ব্যাট করে দুশো তুলে দেবে রাজস্থান রয়্যালস?

কেউ ভাবতেই পারেননি যে, ম্যাচে এরকম নাটক অপেক্ষা করে রয়েছে। যেখানে শেষ ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতেও হিমশিম খাবে রাজস্থান। সেই সঙ্গে হারাতে হবে আরও ৮ উইকেট। 

রাজস্থানের শুরুর ঝড় সামলে দুরন্ত প্রত্যাঘাত কেকেআরের। ১৫৫/৯ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ইডেনে পরীক্ষা এবার নাইট ব্যাটিংয়ের। প্রথম জয় কি ঘরের মাঠেই পাবে নাইট শিবির? 

আরও পড়ুন: চার-ছক্কার ঝড় তুলে ইডেনের মন জিতল ১৫ বছরের বৈভব, মাত্র ৪ রানের জন্য…

রবিবার মাঠমুখো জনতার মুখে মুখে ফিরছিল একটাই নাম। বৈভব সূর্যবংশী। বিস্ময়-কিশোর ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে। মাত্র ১৫ বছর বয়সে একের পর কীর্তি। তার ব্যাটিং প্রলয়ের ভক্ত সকলেই। রবিবার ইডেনে সতর্কভাবে শুরু করেছিল। তারপর গাড়ি ছোটাল ফিফথ গিয়ারে। ২৮ বলে ৪৬। ৬টি চার, জোড়া ছক্কা। ২৯ বলে ৩৯ রান করে সঙ্গ দিলেন যশস্বীও। 

 

তবে দুই ওপেনার ফিরতেই তাল কাটল রাজস্থান ইনিংসের। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিজালে বাঁধা পড়ল রাজস্থান। রবিবারের ম্যাচ যেন বরুণের পুনর্জন্মের ম্যাচ। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিলেন তিন উইকেট। টি-২০ ক্রিকেটে দুশো উইকেট হয়ে গেল তাঁর। ইডেনের পিচে বল পড়ে ঘুরল, থমকাল। চ্যাটচ্যাটে পিচ যেন। নারাইনও সেখানে  বিপজ্জনক হয়ে উঠলেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। কেকেআরের পেসার কার্তিক ত্যাগী ৪ ওভারে ২২ রানে নিলেন তিন উইকেট। তিনটি উইকেটই একই ওভারে।

মাঝপর্বে এসে খেই হারাল রাজস্থানের রান ওঠার গতি। শেষ পর্যন্ত ১৫৫/৯ স্কোরেই আটকে গেল রাজস্থান।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks