Election Commission Of India: রাত পোহালেই বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে পশ্চিমবঙ্গে (WB Assembly Election 2026)। ২৩ এপ্রিল ১৬ জেলার ১৫২টি আসনে হবে এই নির্বাচন। দ্বিতীয় পর্বে ২৯ এপ্রিল ৭ জেলার ১৪২ টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। SIR-এর পর ভোটদানে রাজ্যবাসীর সুবিধার্থে নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তরফে জানানো হয়েছে, ১২টি নথির যেকোনও একটি থাকলেই ভোট দিতে পারবেন আপনি। দেখে নিন, এর মধ্য়ে কোনটি আপনার কাছে আছে ?
কোন ১২টি নথি লাগবে আপনার
১ এর মধ্যে প্রথমেই রয়েছে আধার কার্ডের নাম
২ MGNREGA জব কার্ড থাকলে ভোট দিতে পারবেন
৩ ছবি রয়েছে এমন ব্যাঙ্কের বা পোস্ট অফিসের পাস বই
৪ শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বিমা প্রকল্পের স্মার্ট কার্ড।
৫ আপনার ড্রাইভিং লাইসেন্সও এই ক্ষেত্রে কাজে লাগবে
৬ প্যান কার্ড দিয়েও আপনি ভোট দিতে পারবেন
৭ শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় দেওয়া স্মার্ট কার্ড
৮ ভারতীয় পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন
৯ ছবি সহ পেনশনের নথি থাকলেও ভোট দিতে পারবেন।
১০ কেন্দ্রীয় সরকার, রাজ্য় সরকার বা পাবলিক লিমিটেড কোম্পানির দেওয়া কর্মীদের সচিত্র পরিচয়পত্র কাজে লাগবে
১১ এমপি, এমএলএ ও এমএলসি দ্বারা জারি করা সরকারি পরিচয় পত্র থাকলে ভোট দিতে পারবেন
১২ ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দ্বারা প্রদত্ত অক্ষমতার আইডি কার্ড যা UDID বলে পরিচিত।
প্রথম দফায় যেসব জেলায় ভোট হবে
২৩ এপ্রিলের প্রথম দফায় ভোট হবে এই সব জেলায় –
কোচবিহারের ৯টি
আলিপুরদুয়ারের ৫টি
জলপাইগুড়ির ৭টি
কালিম্পংয়ের ১টি
দার্জিলিংয়ের ৫টি
উত্তর দিনাজপুরের ৯টি
দক্ষিণ দিনাজপুরের ৬টি
মালদার ১২টি আসনে ভোট হবে।
একই সঙ্গে এদিন মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সুষ্ঠু নির্বাচনে কী ব্যবস্থা
প্রথম থেকেই এবার নির্বাচন কমিশন জোর দিয়ে আসছে হিংসা মুক্ত, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার দিকে। তাই প্রথম দফার ভোটে রাজ্যে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কমিশন। সেই সঙ্গে সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মোট ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এরমধ্যে রয়েছেন ৬৩৭ জন ইনস্পেক্টর , ১২ হাজার ৭৭৯ জন সাব ইনস্পেক্টর ও
অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর।
