Train Ticket Booking : আপনার টিকিটও যদি ওয়েটিং লিস্টে আটকে (Waiting List) থাকে, তাহলে চিন্তা করার কিছু নেই। এবার ওয়েটিংয়ের টিকিট নিশ্চিত করার বিকল্প দিচ্ছে IRCTC Opt Vikalp । তবে এই ক্ষেত্রে আপনি অন্য ট্রেনে টিকিট (Train Ticket Booking) পেয়ে যেতে পারেন। আপনার বসার জায়গাও সেই ক্ষেত্রে নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। জেনে নিন, কীভাবে এই টিকিট বুক করবেন।
কী রয়েছে IRCTC-র এই ফিচারে
ভারতীয় রেলের IRCTC-তে আপনি পাবেন Opt Vikalp অপশন। যেখানে টিকিটের তালিকা চূড়ান্ত হওয়ার আগে আপনাকে দেওয়া হবে অপশন। যাদের টিকিট তখনও ওয়েটিংয়ে রয়েছে, এই অপশনের মাধ্যমে তারা নিতে পারেন সুযোগ। সেই ক্ষেত্রে ওই একই রুটের অন্য ট্রেনে আপনি সিট নিশ্চিত করার সুযোগ পাবেন।
কীভাবে IRCTC-র এই ফিচার কাজ করে
মনে রাখবেন, ট্রেনের চার্ট তৈরি করার সময় এই অপশনের সুযোগ পাওয়া যাবে। কোনওভাবে একই রুটের অন্য ট্রেনে কোনও সিটের অপশন থাকলে আপনার লোকেশন ওই দিকে ট্রান্সফার করে দেবে সিস্টেম। আপনি চাইলে টিকিট বুকিং করার সময়েই এই অপশন সক্রিয় করতে পারবেন।
কীভাবে চালু করবেন IRCTC Opt Vikalp
১ প্রথমে IRCTC ওয়েবসাইটে অথবা অ্য়াপে লগ ইন করুন। এবার সেখানে যাত্রার সময়, দিন ও ট্রেন সিলেক্ট করুন।
২ যাত্রীর বিবরণ পূরণ করা সময় ওখানে অন্য়ান্য বিভাগে আপনি Opt Vikalp অপশন দেখতে পারবেন। সেখানে টিক করে দিন।
৩ একবার এই টিক হয়ে গেলে আপনার এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে অ্য়াক্টিভ হয়ে যাবে।
এরপর কীভাবে এই ফিচারের সুবিধা নেবেন
১ IRCTC অ্য়াপে গিয়ে প্রথমে বুকড টিকিট হিস্ট্রিতে দেখুন। এবার যে টিকিটের জন্য আপনি এই ফিচারের সুবিধা নিতে চান সেটি খুলুন।
২ এবার ওপরের তিনটি ডটে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন Opt Vikalp অপশন। এটি অ্য়াক্টিভেট করুন। পপ আপে টিক করে দিন।
৩ এই পর্বে এসে আপনি ওই একই রুটের আরও অনেক ট্রেনের অপশন দেখতে পাবেন। শেষ পর্বে আপনি যে ট্রেনটিতে যেতে চান সেটি বেছে নিয়ে টিক করুন। এতেই হয়ে যাবে কাজ।
মনে রাখবেন, ভারতীয় রেলে এমন অনেক বিকল্প রয়েছে যা আমরা টিকিট বুক করার সময় জানতে পারি না। এরকমই একটা অপশন IRCTC Opt Vikalp ।
