নয়াদিল্লি: আজ আইপিএলে (IPL 2026) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। হারের হ্যাটট্রিকের পর প্লে-অফে পৌঁছতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই ম্যাচের আগেই দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কে তিনি? তাঁর বিরুদ্ধে কী অভিযোগ?
এক সাংবাদিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন উত্তরপ্রদেশের এক মুসলিম ক্রিকেটারের সঙ্গে এক হিন্দু আইপিএল উপস্থাপকের সম্পর্ক রয়েছে। সেই মুসলিম ক্রিকেটার নাকি ওই উপস্থাপককে জোরপূর্বক না না মুসলিম রীতিনিতি, আচরণ পালনের জন্য বাধ্য করছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ডিলিট করিয়েছেন। এমনকী সেই উপস্থাপককে কোনও ক্রিকেটারের সঙ্গে করমর্দন করা থেকেও মানা করে দিয়েছেন সেই ক্রিকেটার। অভিযোগ সেই হিন্দু উপস্থাপকের ধর্মান্তকরণের চেষ্টা পর্যন্ত করা হচ্ছে। সেই উপস্থাপকের এক বন্ধুই নাকি এই গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
उत्तर प्रदेश के एक मुस्लिम क्रिकेटर का एक हिंदू महिला एंकर (चैनल की नहीं, लीग में एंकरिंग करने वाली) से अफेयर चल रहा है। एंकर की एक दोस्त ने बताया क्रिकेटर कहता है कि जब तक मैं प्रैक्टिस करके आता हूं तब तक आयतें याद कर लो। वो कहता है कि अब तुम किसी क्रिकेटर से हाथ नहीं मिलाओगी।…
— Abhishek Tripathi / अभिषेक त्रिपाठी (@abhishereporter) April 30, 2026
সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে কোনও ক্রিকেটারের নাম লেখা হয়নি। তবে নেটিজেনদের ধারণা সেই ক্রিকেটার আর কেউ নন, বরং দিল্লি ক্যাপিটালসের সমীর রিজ়ভি (Sameer Rizvi)। সমীর রিজ়ভির সঙ্গে ইয়াসা সাগরের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথোপকথন, না না পোস্টের মাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টের পর সমস্ত দিক দেখে, ওই পোস্টে দেওয়া ইঙ্গিতগুলি অনুযায়ী এই দুইজনের নামই সামনে উঠে আসছে।
🚨 Biggest allegation against Sameer Rizvi for forcing the conversion of his rumored girlfriend Yasa Sagar 😱
This massive report has emerged from sports journalist Abhishek Tripathi. According to the report, a UP cricketer—and by connecting the dots, it is probably Sameer… pic.twitter.com/YXU48pNUoI
— Sonu (@Cricket_live247) April 30, 2026
অবশ্য এই গোটা বিষয়টি এখনও পর্যন্ত কেবল নেটিজেনদের ধারণা এবং অভিযোগের স্তরেই রয়েছে। না রিজ়ভি, না ইয়াসা, কারুর তরফেই এই দাবি দাওয়া নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তাই আপাতত এটি গোটাটাই গুঞ্জন এবং সমর্থকদের তৈরি দাবি দাওয়ার পর্যায়েই রয়েছে।
