May 6, 2026
54586d1ded99d083430edaf6d43619be1778069691818507_original.jpg
Spread the love


মুম্বই: গত বারের আইপিএল চ্যাম্পয়িন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই এবারের আইপিএলের প্রথম ম্যাচ আয়োজিত হয়েছে। নিয়মমাফিক সেই মাঠেই এবারের ফাইনালও (IPL Playoff 2026) আয়োজিত হত। তবে আইপিএলের প্লে-অফের ভেন্যু প্রাথমিকভাবে ঘোষণা করা হয়নি। অবশেষে এতদিনে প্লে-অফের ভেন্যুগুলি বিসিসিআইয়ের তরফে জানানো হল। সেখানে গত বারের ফাইনালিস্ট পঞ্জাব কিংসের নিউ মুল্লানপুরে একাধিক ম্যাচ থাকলেও, ফাইনাল চিন্নাস্বামী স্টেডিয়ামে নয়, বরং পাঁচ বছরে চতুর্থবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করার কথা জানানো হয়।

কিন্তু কেন চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে আসা হল? সেই বিষয়েও বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘কিছু পরিচালনগত ও সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে, বিশেষ পরিস্থিতিতে এই মরশুমের আইপিএল ২০২৬ প্লে-অফ তিনটি ভিন্ন ভেন্যুতে আয়োজিত হবে।’ 

আরও পড়ুন:- MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিক শর্মার সেলিব্রেশন

বিসিসিআইয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ‘বেঙ্গালুরুতেই প্রাথমিকভাবে আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ওখানকার আধিকারিক এবং বোর্ডের কিছু কিছু তরফে এমন কিছু ব্যাতিক্রম দাবি করা হয়েছিল যা বিসিসিআইয়ের নির্ধারিত নির্দেশিকা ও নিয়মকানুনের পরিপন্থী, সেই কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

ধর্মাশালায় ২৬ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। পরের দিন মুল্লানপুরে হবে এলিমিনেটর ম্য়াচ। ২৯ মে ওই একই ভেন্যুতে খেলা হবে কোয়ালিফায়ার ২। এরপরে এর দুই দিন পরে ৩১ মে আমদাবাদে হবে আইপিএলের মেগাফাইনাল।

নিয়ম অনুযায়ী আইপিএল ফাইনাল গত বারের বিজয়ী দলের মাঠেই আয়োজিত হয়। তবে এই নিয়ম বদলে আমদাবাদে ফাইনাল ম্যাচ আয়োজনের ঘটনা কিন্তু এবার প্রথম নয়। এর আগেও গত বছর ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা থাকলেও, কালবৈশাখীর সম্ভাবনায় পরিবেশের দোহাই দিয়ে অবশ্য আইপিএলের ফাইনাল স্থানান্তরিত করা হয়। এবার টিকিট বন্টন নিয়ে সমস্যার জেরেই মূলত আইপিএল ফাইনাল স্থানান্তরিত হলে বলে অনেকে মনে করছেন।

আইপিএল শুরুর আগে কর্ণাটকের বিধায়ক বিজয়ননদ কাশাপ্পানভর দাবি করেছিলেন ভিআইপিদের টিকিটের লাইনে সাধারণ মানুষের মতো দাঁড়ানো উচিত নয়। পরিবর্তে তিনি প্রতিটি বিধায়কের জন্য পাঁচটি করে টিকিটের দাবি করেছিলেন। পরে কর্ণাটকের উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছিলেন সাংসদ এবং বিধায়কদের তিনটি করে টিকিট করে দেওয়া হবে। সম্ভবত এই নিয়মের জেরেই আইপিএল ফাইনাল বেঙ্গালুরু থেকে সরল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks