May 6, 2026
9d3e2c39bf4585d3059ddbf4a8edd90b177806054056153_original.jpg
Spread the love


কলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? এ নিয়ে জোর জল্পনার মধ্যেই  রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সূত্রের দাবি, নিউটাউনের একটি হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বিজেপির পরিষদীয় দলের নেতা। এই আবহেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে একটি কার্ড। যাঁর বয়ান মোটামুটি এই রকম – ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের তরফ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে —- ‘শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ’-র শপথগ্রহণ অনুষ্ঠানে। সেই কার্ডে স্থান, সময়ের উল্লেখও আছে স্পষ্ট ভাবে। লেখা আছে  ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে শুভেন্দু অধিকারীর। বিকেল ৪ টেয় অনুষ্ঠান। এই কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু BJP West Bengal – এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না, সচেতন থাকুন, গুজব থেকে দূরে থাকুন।’ অর্থাৎ এমন কোনও আমন্ত্রণপত্র বিলি হয়নি। 

 

বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর মুখ সামনে রেখে নির্বাচন লড়ে না। পশ্চিমবঙ্গে বিরাট জয় পেয়েছে বিজেপি। এবার মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পালা। আর এ বিষয়ে বিজেপি একটি নির্দিষ্ট নিয়ম মেনেই চলে। সূত্র বলছে, পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিজেপি। আজ কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির সমস্ত জয়ী বিধায়ককে কলকাতায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২০৬ জন জনপ্রতিনিধির আজ শহরে পৌঁছনোর কথা। ৪ তারিখ ফলাফল প্রকাশের পর অনেক জায়গায় গভীর রাত পর্যন্ত গণনা চলেছে, এমনকি কিছু কেন্দ্রে ৫ তারিখ ভোর পর্যন্ত গণনা হয়েছে। সেই ব্যস্ততার মধ্যেই দ্রুত সংগঠিত হচ্ছে দলীয় বৈঠক। এই পরিস্থিতিতে আজ রাতেই বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে কে হচ্ছেন পরিষদীয় দলের নেতা, অর্থাৎ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। ৯ মে শপথগ্রহণ,এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এদিন ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন। বাঙালি আবেগকে ছুঁয়ে ফেলার জন্য এই দিনটিকে বেছে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

                    

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks