May 11, 2026
18cbd4fcb60cf7ff17eab07001c02b921778472823732485_original.jpg
Spread the love


নেপাল, কাঠমাণ্ডু : নেপালের কাঠমাণ্ডু বিমানবন্দরে বড় বিমান দুর্ঘটনা থেকে কোনওমতে রক্ষা। অবতরণের সময়ে তুরস্কের এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। বিমানের চাকায় আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন বিমানটিতে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যাত্রীদের emergency exit দিয়ে বার করা হয়। সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর। কীভাবে বিমানের চাকায় আগুন ধরল, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হবে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। 

Turkish Airlines TK 726 বিমানটি ইস্তানবুল থেকে কাঠমাণ্ডু এসেছিল বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিকও এই বিমানের যাত্রী ছিলেন বলে খবর। 

চলতি বছরের শুরুতেই একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল নেপালে 

নেপালের ভদ্রপুরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে মাঠে এসে থামে বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহি বিমান। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৫১ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য প্রত্যকেকেই নিরাপদে রয়েছেন। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে আসছিল। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে আগুন ধরে গিয়েছিল, তবে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনার পর ভদ্রপুর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়ে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks