May 12, 2026
96b27e496e4353c5a78d782dcd4ac8df177083415130175_original.png
Spread the love


কলকাতা : কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) পতন হলেও আজ ফের বাড়ল দাম। শুধু সোনা নয়, বাড়ল রুপোর দামও। মঙ্গলবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনা-রুপোর দাম। সোনার থেকে অনেকটা বেশি বাড়ল রুপোর দাম। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম যেভাবে ওঠা নাম করছে, আগামী দিনে হয়তো বড় লাফ দিতে পারে সোনা ও রুপোর দামে, এমন আশঙ্কা করছেন তাঁরা (Gold and Silver Rate Today)। চলুন জেনে নেওয়া যাক, আজ রাজ্যের গোল্ড রেট কত।

২৪ ক্যারেট সোনার দাম – 

মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৫ হাজার ১৭২ টাকা। 

২২ ক্যারেট সোনার দাম – 

এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনারও। ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৪ হাজার ৪১৫ টাকা। আর ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ১৫০ টাকা।

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৮০৬ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম – 

সামান্য কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ১১ হাজার ৮৩৫ টাকা।

রুপোর দাম – 

আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৯১৭ টাকা। 

সোনা কেনার আগে কী মাথায় রাখবেন?

১. BIS হলমার্ক আছে কি না                 
২. মেকিং চার্জ কত নেওয়া হচ্ছে                  
৩. GST যোগ হওয়ার পর মোট দাম কত দাঁড়াচ্ছে               
৪. পুরনো সোনা বদলের ক্ষেত্রে কী শর্ত রয়েছে
৫. সচেতনভাবে যাচাই করে সোনা কিনলে ভবিষ্যতে প্রতারণার সম্ভাবনা কমে।

যে বিষয়টি মাথায় রাখবেন – 

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks