রায়পুর: নিজেদের আইপিএল (IPL 2026) ইতিহাসে প্রথমবার মরশুমের প্রথম ছয় ম্যাচ জয়হীনভাবে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে সেই হতাশাজনক শুরুর পর নাগাড়ে চার ম্য়াচ জিতে দুরন্ত এক কামব্যাকের পথে ছিল নাইটরা। অনেকেই ২০১৪ সালের মতো প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিলেন। তবে চার ম্য়াচ পরে গত বারের চ্য়াম্পিয়ন আরসিবির বিরুদ্ধে কেকেআরের (RCB vs KKR) বিজয়রথ থামল। এই পরিস্থিতিতে কি নাইটদের প্লে-অফের সব আশা শেষ হয়ে গেল?
আপাতত ১১ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে কেকেআর লিগ তালিকায় আট নম্বরে রয়েছে। নাইটদের আট তিনটি লিগ ম্যাচ বাকি রয়েছে। কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই, সেই তিন ম্যাচ খেলা হবে। ঘরের মাঠে নাইটরা সবকয়টি ম্যাচ জিতলে সর্বোচ ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে। ঐতিহাসিকভাবে ১৬ পয়েন্ট আইপিএলের প্লে-অফে পৌঁছনোর মার্ক হিসাবে ধরা হয়। কেকেআর সেই ১৬ পয়েন্টের মার্কে পৌঁছতে পারবে না। তবে তার মানে এই নয় যে কেকেআর ইতিমধ্যেই আজকের হারের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন:- কেকেআরের বিরুদ্ধে মাত্র এক রান করেই বিরাট কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, রইল ভিডিও
অতীতে কেকেআরের আজকের প্রতিপক্ষ আরসিবিও কিন্তু ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছে। সেখানে কেকেআর বাকি তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫। তাই কেকেআর এখনও একেবারেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি। তবে এটা বলা বাহুল্য যে এবার আর তাদের প্লে-অফে পৌঁছনোর ভাগ্য অজিঙ্ক রাহানেদের হাতে রইল না। অপর দলের ম্যাচগুলির ফলাফলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে নাইটদের।
A comfortable chase and #RCB back at the top of the table 🔝
The defending champions make it two wins in two games at their new home in Raipur 🙌
Scorecard ▶️ https://t.co/X27WecYjiZ#TATAIPL | #KhelBindaas | #RCBvKKR | @RCBTweets pic.twitter.com/ffMGKXUaoU
— IndianPremierLeague (@IPL) May 13, 2026
এদিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের ম্যাচের কথা বলতে গেলে নাইটরা প্রথমে ব্যাট করে চার উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। রিঙ্কু সিংহের ৪৯ এবং অঙ্গকৃষ রঘুবংশী দুরন্ত অর্ধশতরান হাঁকালেও, ডেথ ওভারে বেশ ভাল বোলিং করে কেকেআরকে দু’শোর গণ্ডি পার করতে দেয়নি আরসিবি। ভাল ডেথ বোলিংয়ে কেকেআরকে দুইশোর নীচেই বেঁধে রাখতে সক্ষম হয় তারা। জবাবে বিরাট কোহলির অনবদ্য অপরাজিত শতরানের সুবাদে আরসিবি ম্যাচ জিতে নেয়, পৌঁছে যায় লিগ তালিকার একেবারে শীর্ষে।
