May 15, 2026
0c94b3987771a776bac435794d0812bf1778777061675394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে সরকারি প্রকল্পের চাহিদা বাড়ছে।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২% অপরিবর্তিত সুদের হার রেখেছে সরকার।
  • বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদ শেষে প্রায় ৭০ লক্ষ টাকা।
  • এই প্রকল্পে বিনিয়োগ, সুদ ও মেয়াদ শেষে করছাড়ের সুবিধা।

Investment Plan :  পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে নেমেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। সেই ক্ষেত্রে নিশ্চিত ও ঝুঁকিমুক্ত সরকারি রিটার্নের দিকে ঝুঁকছে দেশবাসী। আপনার কন্যাসন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাইলে রয়েছে এই সরকারি প্রকল্প। সুকন্যা সমৃদ্ধি প্রকল্প (Sukanya Samriddhi Yojana)  এখন বাবা-মায়ের সেরা বিনিয়োগের (Investment) জায়গা,কেন জানেন ? 

কত শতাংশ সুদ দিচ্ছে এখন
মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবলে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-এ বিনিয়োগ করতে পারেন আপনি। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) জন্য সরকার এই প্রকল্পের সুদের হার ৮.২% এ অপরিবর্তিত রেখেছে। স্টেট ব্যাঙ্ক বা এইচডিএফসি-র মতো বড় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের তুলনায় এই সুদের হার অনেকটাই বেশি। যে কারণে অনেকেই এই প্রকল্পে বিনিয়োগ করেন।

কীভাবে কাজ করে এই বিনিয়োগ ?
যদি আপনি আপনার মেয়ের বয়স ১ বছর থাকাকালীন এই অ্যাকাউন্ট খোলেন এবং প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন, তবে ২১ বছর পর প্রাপ্ত অর্থের পরিমাণ হতে পারে আকাশছোঁয়া।

বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে: আপনি যদি প্রতি বছর সর্বোচ্চ সীমা অর্থাৎ ১.৫ লক্ষ টাকা জমা করেন (১৫ বছর পর্যন্ত জমা করতে হয়), তবে বর্তমান ৮.২% সুদের হার অনুযায়ী মেয়াদ শেষে (২১ বছর পর) আপনার মেয়ে প্রায় ৭০ লক্ষ টাকার বেশি পেতে পারে।

বৈশিষ্ট্য বিবরণ
সুদের হার বার্ষিক ৮.২% (চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়)
ন্যূনতম বিনিয়োগ বছরে মাত্র ২৫০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগ বছরে ১.৫ লক্ষ টাকা
যোগ্যতা ১০ বছরের কম বয়সী কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যাবে
অ্যাকাউন্টের সংখ্যা এক পরিবারে সর্বোচ্চ ২ জন মেয়ের নামে (জমজ হলে ব্যতিক্রম আছে)
মেয়াদ অ্যাকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর
ট্যাক্স সুবিধা আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় এবং প্রাপ্ত সুদ সম্পূর্ণ করমুক্ত

কর ছাড়ের সুবিধা রয়েছে : সরকারি সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে এটি একটি “Triple Exempt” যোজনা। অর্থাৎ বিনিয়োগ, প্রাপ্ত সুদ ও মেয়াদ শেষের টাক,তিনটি ক্ষেত্রেই আপনাকে কোনও কর বা ট্যাক্স দিতে হবে না।

এই ক্ষেত্রে কী কী রয়েছে নিয়ম
কত বছর অ্যাকাউন্ট চালাতে হয় : মনে রাখবেন এই ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত অভিভাবক অ্যাকাউন্টটি চালাতে পারবেন। ১৮ বছর পূর্ণ হলে মেয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে।

কখন টাকা তোলা যায় : কোনও কারণে মেয়ের উচ্চশিক্ষার প্রয়োজনে ১৮ বছর বয়সের পর জমানো টাকার ৫০% পর্যন্ত তোলা সম্ভব।

মেয়াদ শেষের আগেই বন্ধ করা যাবে : আপনার মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পর তার বিয়ের প্রয়োজনে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে।

অ্য়াকাউন্ট ট্রান্সফার : আপনি ভারতের যেকোনও প্রান্তের পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কে এই অ্যাকাউন্টটি সহজেই ট্রান্সফার করতে পারবেন।

আরও পড়ুন : সুকন্যা সমৃদ্ধি থেকে পিপিএফ… সরকারি স্বল্প সঞ্চয়ে এখন বিনিয়োগে কত সুদ পাবেন ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks