May 15, 2026
9602bd1932fa349845a15e0a1aa1524b17573172179021094_original.jpg
Spread the love


রাজ্যে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি সরকার। এবার থেকে ৫ লক্ষ টাকার এই কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। তবে কারা এই সুবিধে পাবেন না? 

ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat – PM-JAY)। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। তারপর থেকেই দেশের কোটি কোটি মানুষ এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় এসেছেন।

 আয়ুষ্মান ভারত প্রকল্প

আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Scheme) হল ভারতের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে হাসপাতাল পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল— দুই ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়।

PM-JAY কী?

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY হল আয়ুষ্মান ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের অধীনে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হয়। অর্থাৎ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয় না। নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত খরচ প্রকল্পের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়।

কোন কোন চিকিৎসা পাওয়া যায়?

এই প্রকল্পের আওতায় একাধিক গুরুতর রোগের চিকিৎসা করা যায়। যেমন—

  • হার্টের অপারেশন
  • কিডনির চিকিৎসা
  • ক্যানসারের চিকিৎসা
  • নিউরোসার্জারি
  • মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা
  • বিভিন্ন জরুরি অস্ত্রোপচার
  • ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ

এর ফলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে।

কীভাবে আয়ুষ্মান কার্ড বানাবেন?

যোগ্য ব্যক্তিরা সরকারি পোর্টাল, কমন সার্ভিস সেন্টার (CSC) বা নির্দিষ্ট হাসপাতালের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নম্বরের মতো নথি লাগতে পারে। কার্ড তৈরি হয়ে গেলে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া  যাবে 

 তথ্যসূত্র : https://www.myscheme.gov.in 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks