May 18, 2026
6dd55857542415f744f82cfc3ac256b3177904343288750_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আইপিএলের ইতিহাসে এরকম মরশুম আগে কখনও গিয়েছে? যেখানে ৬টি দল ১২টি করে ম্যাচ ও ৪টি দল ১৩টি করে ম্যাচ খেলে ফেলার পরেও প্লে অফে নিশ্চিত হয়েছে শুধু এক দল!

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে একমাত্র গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাও সেই টিকিট কনফার্ম হয়েছে রবিবার। ছিটকে গিয়েছে দুই দল। বাকি সাত দলের মধ্যে লড়াই তিনটি জায়গা নিয়ে।

লড়াই আরও জমে গেল দিল্লি ক্যাপিটালস রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেওয়ায়। কলকাতা নাইট রাইডার্সের কি সুবিধাও হয়ে গেল না!

এই ম্যাচের আগে ১১ ম্যাচে ১২ পয়েন্ট ছিল রাজস্থানের। রবিবার জিতে গেলে ১৪ পয়েন্টে পৌঁছে যেত। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই নাইটদের ধরাছোঁয়ার বাইরে চলে যেত রাজস্থান। কিন্তু রবিবার তাদের ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দিল দিল্লি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআরের চেয়ে এক ধাপ এগোল বটে দিল্লি, পয়েন্ট টেবিলে তারা এখন সাত নম্বরে, কেকেআর আটে। কিন্তু কেকেআর যদি নিজেদের শেষ দুই ম্যাচ জিতে নেয়, শেষ ম্য়াচে দিল্লিকে হারায়, সেক্ষেত্রে ছিটকে যাবে দিল্লি।

আরও পড়ুন: নীরবে অবসরের পথে বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান! সিনিয়র দলের কোচ হওয়ার দৌড় থেকে সরলেন জাফর

রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে এটাই ছিল এবারের আইপিএলে তাদের শেষ ম্যাচ। লুনগি এনগিদির বলে যশস্বী জয়সওয়াল শুরুতেই ফেরেন। তবে বৈভব সূর্যবংশী যথারীতি বিধ্বংসী। ২১ বলে ৪৬ করলেন। পাশাপাশি ঝোড়ো ইনিংস খেললেন ধ্রুব জুড়েল (৪০ বলে ৫৩ রান) ও রিয়ান পরাগ (২৬ বলে ৫১ রান)। দিল্লির বোলারদের মধ্যে আগুনে স্পেল মিচেল স্টার্কের। ৪ ওভারে ৪০ রান দিয়ে নিলেন ৪ উইকেট। রাজস্থান তুলল ১৯৩/৮।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিল মোহনবাগান, চ্যাম্পিয়নশিপ নিয়ে থ্রিলার!

রান তাড়া করতে নেমে শুরুতেই কে এল রাহুল ক্যাচ তুলেছিলেন। তবে পুঞ্জা তাঁর ক্যাচ ফেলায় প্রাণ ফিরে পান। ৪২ বলে ৫৬ রান করে সুযোগের সদ্ব্যবহারও করেন। বাংলার অভিষেক পোড়েল ৩১ বলে ৫১ করেন। চার বল বাকি থাকতে জিতে যায় দিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks