কলকাতা: আজ কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে আবারও বড়সড় পরিবর্তন দেখা গেল। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে পৌঁছেছে ১৪,৯২০ টাকা। একই সঙ্গে ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য রয়েছে ১৪,২৯৪ টাকা প্রতি গ্রাম।
অন্যদিকে, ২৪ ক্যারেট অর্থাৎ ফাইন গোল্ড (৯৯৫) প্রতি গ্রামে দাম হয়েছে ১৫,৭০৮ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১২,২৫০ টাকা প্রতি গ্রাম। শুধু সোনাই নয়, রুপোর বাজারেও উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১ কেজি সিলভার বারের দাম পৌঁছেছে ২,৬২,৩৭২ টাকায়। তবে উল্লেখ্য, এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যোগ হবে।
আজ কমেছে রুপোর দামও। রুপোর দাম কমেছে বলার বদলে মনে হয় রুপোর দাম পড়েছে বলাই ভাল। প্রতি কেজিতে এই মূল্যবান ধাতুর দাম হয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৭৫৭ টাকা। এই দাম গতকালের দামের তুলনায় ১৩ হাজার ৩০১ টাকা কম।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৭০৮ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৯২০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪২৯৪ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২২৫০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৬২৩৭২ |
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলারের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই সোনা-রুপোর দামে এই পরিবর্তন হচ্ছে। বিয়ের মরসুম ও বিনিয়োগের চাহিদাও বাজারে দামের উপর প্রভাব ফেলছে।
এদিকে, দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে অনেকেই এখনই সোনা কেনার দিকে ঝুঁকছেন। বিনিয়োগকারীদের একাংশের মতে, অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে সোনা এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেই বিবেচিত হচ্ছে।
দাম বাড়া ও কমা নিয়ে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন ?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম যেভাবে ওঠা নামা করছে, আগামী দিনে হয়তো বড় লাফ দিতে পারে সোনা ও রুপোর দামে, এমন আশঙ্কা করছেন তাঁরা (Gold and Silver Rate Today)। তাই যাঁরা এই মূল্যবান ধাতুতে ইনভেস্ট করতে চান তাঁরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারেন।
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
