May 20, 2026
a7a2e942fe8436fcb28bb7f09d32b21a1779294764847206_original.jpg
Spread the love


মোহালি: গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ধারাবাহিক ফর্মের নিরিখে শ্রেয়স আইয়ার নিশ্চিতভাবেই ওয়ান ডে ফর্ম্য়াটে সহ অধিনায়ক হিসেবে দলে ঢুকে পড়েছেন। নেতৃত্বে সেই শুভমন গিলই। টেস্ট ফর্ম্য়াটেও গিলই নেতৃত্বে। তবে আইপিএলে শ্রেয়স যেভাবে খেলছেন, তাতে পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং মনে করেন যে সূর্যকুমার যাদবের পরিবর্তে এবার শ্রেয়স আইয়ারকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া উচিৎ।

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং জানিয়েছেন, ‘আমি নিশ্চিত যে সূর্যকুমারের পরিবর্ত হিসেবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অনেকগুলো নামই উঠে আসবে। কিন্তু আমার মনে শ্রেয়স অন্যতম সফল বিকল্প হতে পারে। আমরা প্রতিনিয়ত দেখছি যে একজন টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে কতটা সফল ও। মাঠে ও মাঠের বাইরেও নিজে দারুণভাবে দল পরিচালনা করছে। আগের থেকে এখন অনেক বেশি পরিণত ক্রিকেটার ও। নিজের গোটা কেরিয়ারে এতটা সফল শ্রেয়স কখনওই ছিল না। খারাপ ভাল সময় আসে সবারই। কিন্তু টানা ১৪ ম্য়াচে ভাল পারফর্ম করাটা মুখের কথা নয়।’

২০২৩ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলছিলেন শ্রেয়স। এরপর থেকে দীর্ঘ তিন বছর হতে চলল আর দেখা যায়নি এই ফর্ম্য়াটে শ্রেয়সকে। এরপরের বছর ২০২৪ সালে কেকেআর দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। সেবার নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। যদিও কেকেআর শ্রেয়সকে রিটেইন করেনি। পঞ্জাব কিংস তাঁকে দলে নিয়ে অধিনায়ক করে দেয়। ডানহাতি এই মুম্বইকর ১৩ ম্য়াচে খেলে ৪৪ গড়ে ১৬২ স্ট্রাইক রেটে ৩৯৬ রান করেছেন এখনও পর্যন্ত চলতি আইপিএলে। এরমধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৬ বলে ৭১ রানের ঝোড়ো একটি ইনিংস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks