May 22, 2026
0d9cd407ef8234ffe19009d6ee4c5bd917701813668411160_original.jpg
Spread the love


কলকাতা : আবারও এক ধাক্কায় বাড়ল রুপোর দাম। তবে কিছুটা কমল সোনা। গত কয়েকদিন ধরে যে হারে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম, এতে চিন্তিত মধ্যবিত্ত মানুষরা। গতকালের তুলনায় আজ রুপোর দাম বেড়েছে প্রায় ৪০০০ টাকা। রোজ এভাবে দাম বৃদ্ধি মুখের হাসি কেড়ে নিচ্ছে মধ্যবিত্ত ক্রেতাদের। চলুন, আজ অর্থাৎ ২২ মে, সোনা ও রুপোর দাম কোন জায়গায় পৌঁছেছে জেনে নেওয়া যাক। 

আজ ২৪ ক্যারেট সোনার দাম – 

১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৫ হাজার ৮২৯ টাকা। 

২২ ক্যারেট সোনার দাম –  

বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম কিছুটা কমেছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৫ হাজার ০৪০ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা।                    

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৪ হাজার ৪০৪ টাকা।

আরও পড়ুন – মিউচুয়াল ফান্ড অতীত ! ভারতের ধনকুবেররা টাকা রাখছেন এখানে, ধনীদের গোপন সূত্র

১৮ ক্যারেট সোনার দাম –                

কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ৩৪৬ টাকা। 

রুপোর দাম –                

একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ১৯৭ টাকা। 

সোনা ওজন দাম
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫, ৮২৯ 
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫, ০৪০ 
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪, ৪০৪ 
১৮ ক্যারেট ১ গ্রাম ১২, ৩৪৬ 
রুপো (৯৯৯) ১ কেজি ২,৭০,১৯৭ 

যে বিষয়টি মাথায় রাখবেন –                       

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে। 

ঘরে বসে আপনার সোনা পরীক্ষা করুন

১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।

৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks