May 25, 2026
fd3b00f2c16502f2c2e1fb5ef606d118177964542917350_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: মাঠে ছিলেন ৩৮,৯৮৯ দর্শক। মাঠের বাইরে টিভিতে, স্মার্টফোনে খেলা দেখেছেন অগণিত মানুষ। সকলের স্বপ্ন ছিল, ইডেনে অলৌকিক কিছু হবে। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দেবে রাজস্থান রয়্যালসকে। আর শর্ত মেনে বিরাট ব্যবধানে ম্যাচ জিতে প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স

কিন্তু ম্যাচের চতুর্থ ওভারেই জানা গিয়েছিল যে, শর্তপূরণ করে নির্দিষ্ট ব্যবধানে জিতলেও, প্লে অফে জায়গা পাবে না কেকেআর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফে জায়গা পাকা করে ফেলে। তারপর কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়।

সেই ম্যাচে কুৎসিতভাবে হারল কেকেআর। ৪০ রানের বিরাট ব্যবধানে। দিল্লি ক্যাপিটালসের ২০৩/৫ স্কোরের জবাবে কেকেআর ১৮.৪ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে গেল। দশ দলের টুর্নামেন্টে ৭ নম্বরে শেষ করল কেকেআর। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। পিছনে শুধু চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks