মুম্বই: ক্রিকেট মাঠে তাণ্ডব কাকে বলে তা ব্যাট হাতে দেখিয়েছেন ক্রিস গেল। কিন্তু কোনও ভারতীয় ব্যাটার, তাও আবার মাত্র ১৫ বছর বয়সে এমন ব্যাটিং তাণ্ডব চালানোও সম্ভব! তা বোধহয় বৈভব সূর্যবংশীকে না দেখলে বোঝা যেত না। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছে সে। এবার মাত্র ২৫ বলে সেঞ্চুরি হাঁকাল বিহারের ছোট্ট এই বালক।
রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে। লিগে নিজেদের শেষ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল রিয়ান পরাগের দল। এই প্লে অফে জায়গা পাকা করার নেপথ্যে রয়েছে বৈভবের ধারাবাহিক পারফরম্য়ান্স। সম্প্রতি কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেলে একটি মজাদার চ্যালেঞ্জে অংশ নিয়েছিল বৈভব। সেখানে পিটারসন বলেছিলেন যে ৫০ বলে ১০০ রান করতে হবে বৈভবকে। কিন্তু সেই লক্ষ্য মাত্র ২৫ বলেই পূরণ করে ফেলে বৈভব। পুরো মুহূর্তটি কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।
চ্যালেঞ্জ নিয়েই মাঠের চারধার ধরে ছক্কার বন্যা বইয়ে দেয় বৈভব। কিন্তু অল্পের জন্য শ্রেয়স আইয়ারের রেকর্ড ভাঙতে পারেনি বৈভব। এই শোয়ে অংশ নিয়ে ২২ বলে শতরান করেছিলেন শ্রেয়স। ছোট্ট বৈভব পঞ্জাব ক্যাপ্টেনের থেকে তিন বল বেশি খেলে বৈভব। চ্যালেঞ্জ যখন চলছিল, তখনই পিটারসেন আগাম শ্রেয়সের রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছিলেন বৈভবকে। বিহারের ছেলে আশাও দিয়েছিল যে সে রেকর্ড ভেঙে দেবে। কিন্তু অল্পের জন্য মিস করেছে। এই শোয়ে এসে নিকোলাস পুরাণ ২৮ বলে, এবি ডিভিলিয়ার্স ৩০ বলে ও যশস্বী জয়সওয়াল ৪৭ বলে শতরান করেছিলেন।
এই শোয়ের মাঝেই বৈভব ক্রিস গেলের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ ব্যক্তিগত রান এই ম্য়াচে গড়ার রেকর্ডটি ভাঙার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্রিস গেল ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৩ সালে আরসিবির জার্সিতে খেলার সময়ে পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে ১৭৫ রানের অতমানবীয় ইনিংস খেলেছিলেন। যা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ এক ইনিংসে। বৈভব বলছে, ‘আমি ২০০ রান করতে চাই টি-টোয়েন্টিতে এক ইনিংসে। ক্রিস গেলের রেকর্ড আমি ভাঙতে চাই। আমি আশাবাদী যে যদি কোনও ইনিংসে ২০ ওভার পর্যন্ত খেলতে পারি, তাহলে কিন্তু আমি দুশো রানের ইনিংসও খেলতে পারব।’
উল্লেখ্য, প্লে অফে রাজস্থানের জার্সিতে সানরাইজার্সের বিরুদ্ধে ফের খেলতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে।
