August 1, 2026
51d2d2bc8eecd0664ee32c68a37d16af1779740825375507_original.jpg
Spread the love


কলকাতা: ২০২৬ সালের আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন নির্ধারিত হবে চার ম্যাচ পরে। তবে ইতিমধ্যেই ৭০টি ম্যাচ শেষে প্লে-অফের চার দল নির্ধারিত হয়ে গিয়েছে। আজই প্রথম কোয়ালিফায়ারে ধর্মশালার দৃষ্টিনন্দন মাঠে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে গুজরাত টাইটান্স (RCB vs GT)। এই ম্যাচেই টাইটান্স অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সামনে কিন্তু কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে। 

চলতি মরশুমে শুভমন গিল দুরন্ত ফর্মে রয়েছেন। ১৩ ম্যাচে ৪৭.৩৮ গড় ও ১৬১.৬৭ স্ট্রাইক রেটে গিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ, ৬১৬ রান করেছেন, হাঁকিয়েছেন ছয়টি অর্ধশতরান। আরসিবির বিরুদ্ধে ম্যাচে টাইটান্সকে ভাল পারফর্ম করতে হলে তাঁর এবং বর্তমানে ‘অরেঞ্জ ক্যাপ’-র মালিক সাই সুদর্শনের ওপেনিং পার্টনারশিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মরশুমেই কিন্তু গিলের সামনে রানের নিরিখে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

 

আইপিএল ইতিহাসের প্লে-অফে সর্বোচ্চ রানসংগ্রাহকের নাম, ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না। তিনি আইপিএলের প্লে-অফের মঞ্চে ২৪ ইনিংসে ৭১৪ রান করেছেন। তাঁর থেকে আপাতত ২৩৯ রান পিছিয়ে রয়েছেন শুভমন গিল। তিনি প্লে-অফে মাত্র ১১ ইনিংস খেলে ৪৭৫ রান করেছেন। এ মরশুমের আইপিএল প্লে-অফে গিল সর্বাধিক তিনটি ম্যাচ খেলতে পারেন। তাই তিনি যে ছন্দে রয়েছেন, তাতে সুরেশ রায়নার কৃতিত্ব নিজের নামে করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে সেই রেকর্ড গড়া খানিকটা হলেও, ধোনির রানসংখ্যা টপকে যাওয়া কিন্তু একেবারেই গিলের নাগালের বাইরে নয়।

আরও পড়ুন:- ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে 

ধোনি আইপিএলের প্লে-অফে ২৩ ইনিংসে ৫২৩ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গিল কিন্তু আর মাত্র ৪৯ রান করলেই ধোনিকে এই তালিকায় পিছনে ফেলে দেবেন। আইপিএলের প্লে-অফের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। তাঁরা এখনও পর্যন্ত যথাক্রমে ১৩ ইনিংসে ৪০৬ এবং ২৩ ইনিংসে ৪০৫ রান করেছেন। তবে এই দুই তারকার কেউই নিজেদের রান সংখ্যা এ মরশুমে অন্তত বাড়াতে পারবেন না। কারণ দুই তারকাই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং পল্টনরা এবারের লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks