June 10, 2026
b973c6edb372529f586dbb36275eb8791781107221313206_original.jpg
Spread the love


কলকাতা: পেশায় চিকিৎসক হলেও তিনি ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে ইন্দ্রনীল খাঁ-কে। দায়িত্ব পেয়েই ক্রীড়া দফতরের দুর্নীতি ইস্যুতে মুখ খুলেছেন। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্যে যেমনভাবে দুর্নীতি হয়েছে, আগের সরকার তেমনই দুর্নীতি করেছে ক্রীড়া বিভাগেও। তাই এবার বাংলার ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্যে এগােতে চাইছেন বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী। 

বুধবার ক্রীড়ামন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খাঁ-র নাম ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দ্রনীল খাঁ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলার যুব সমাজ প্রতারিত হয়েছে। তৎকালিন সরকার তৃণমূল সরকার বিভিন্ন ক্ষেত্রে কাটমানি, দুর্নীতি করে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ‘খেলাে ইন্ডিয়া’ ও ‘ফিট ইন্ডিয়া’র মত কেন্দ্রের সরকারি প্রকল্প থেকে এখানের ছেলেমেয়েদের বঞ্চিত রাখা হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা সন্তোষ ট্রফি খেলতে উত্তরপ্রদেশের হয়ে খেলছে। কেউ হকি খেলার জন্য ওড়িশা চলে যাচ্ছে। কেউ টেবিল টেনিস খেলতে ত্রিপুরা চলে যাচ্ছে। এখানে ক্রীড়া দফতর অবহেলিত ছিল। ক্রীড়ামন্ত্রীকে তো বিনোদন জগতে বেশি দেখা যেত।’

মেসিকাণ্ড নিয়েও মুখ খুললেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। ইন্দ্রনীল খাঁ বলছেন, ‘মেসির মত একজন বিশ্ববন্দিত ফুটবলার। কিংবদন্তি ফুটবলার। তাঁকে নিয়ে এসে তাঁকে অপমান করেছে। বাংলার মানুষকে ও ভারতবর্ষকে অপমান করেছিল আগের সরকার। এছাড়াও নানারকম সিন্ডিকেট করেছে। ডায়মন্ডহারবার এফসির মধ্যে দিয়ে টাকা তোলা ও ম্য়াচ ফিক্সিংয়ের মত সিরিয়াস অভিযোগ আমার কাছে রয়েছে। এই বিষয়টি নিয়েও আমাকে দেখতে হবে এবার। সবে দায়িত্ব পেয়েছি, তার মধ্য়েই এই গুরুতর অভিযোগ উঠেছে ডায়মন্ডহার এফসি নিয়ে।’

উল্লেখ্য, মেসিকাণ্ডে ইতিমধ্য়ে বুধবার অরূপ বিশ্বাসকে ভর্ৎসনা করেছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেসিকাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দেখা করতে বলছে, যাচ্ছেন না কেন? এই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি। কবে যাবেন? প্রশ্ন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপনি রক্ষা কবচ দিলে কালকেই যাব, উত্তরে জানালেন অরূপ বিশ্বাসের আইনজীবী। মেসিকাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। এর ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর
‘মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন! মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু?’ প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks