June 14, 2026
dd6260eec1afaf3fb9e2adf820f9333e1757051334694800_original.jpg
Spread the love


Fixed Deposit Interest Rates : পশ্চিম এশিয়ায় উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। যে কারণে পড়েই চলেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। বেগতিক দেখে এখন নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছে দেশবাসী। এই সময় ফিক্সড ডিপোজিট হতে পারে আপনার বিনিয়োগের সেরা মাধ্যম। হিসেবখাতা বলছে, এই বাজারেও ৮.৩০% পর্যন্ত সুদ দিচ্ছে অনেক ব্যাঙ্ক। জেনে নিন, কোথায় টাকা রাখলে আপনার বেশি লাভ।

প্রবীণ নাগরকিদের জন্য বিশেষ সুবিধা
বর্তমানে প্রবীণ নাগরিকদের কাছে সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD)। অনেকেই শেয়ার বাজারের অস্থিরতা থেকে বয়সকালে এফডি-র ওপর ভরসা করেন। ২০২৬ সালের জুন মাসে দেশের বেশ কিছু স্মল ফিন্যান্স ব্যাংক (SFB) প্রবীণ নাগরিকদের জন্য দুর্দান্ত সুদের অফার দিচ্ছে। যেখানে আপনি  সর্বোচ্চ ৮.৩০% পর্যন্ত সুদ পেতে পারেন।

Paisabazaar থেকে পাওয়া ১৪ জুন ২০২৬-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, কোন কোন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, তার একটি তালিকা নীচে দেওয়া হল

ব্যাংকের নাম সর্বোচ্চ সুদের হার (%) সর্বোচ্চ সুদের মেয়াদ (Tenure) ১ বছরের মেয়াদ (%) ৩ বছরের মেয়াদ (%) ৫ বছরের মেয়াদ (%)
Shivalik Small Finance Bank ৮.৩০% ২১ মাস ১ দিন থেকে ২২ মাস ৬.৫০% ৭.২৫% ৬.৭৫%
Equitas Small Finance Bank ৮.২৫% ৮৮৮ দিন ৭.৬০% ৭.৬০% ৭.৫০%
Suryoday Small Finance Bank ৮.২৫% ৩০ মাস ৭.৪০% ৭.৪০% ৮.০৫%
Utkarsh Small Finance Bank ৮.২৫% ৬৬৬ দিন ৬.৫০% ৮.০০% ৭.৫০%
Unity Small Finance Bank ৮.০০% ৩৬৫ দিন ৮.০০% ৭.২৫% ৭.২৫%
AU Small Finance Bank ৭.৯০% ৩০ মাস ১ দিন থেকে ৩ বছর ৬.৮৫% ৭.৯০% ৭.২৫%
Capital Small Finance Bank ৭.৬৫% ৬০ দিন ৭.৪০% ৭.৪০% ৭.৩০%

সতর্কতা: এই সুদের হারগুলি ১৪ জুন ২০২৬ অনুযায়ী প্রযোজ্য। বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান নিয়ম ও শর্তাবলী যাচাই করে নেওয়া জরুরি।

‘সুপার সিনিয়র সিটিজেনদের’ জন্য আরও বাড়তি সুবিধা
সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% পর্যন্ত বেশি সুদ পেয়ে থাকেন। তবে ৮০ বছর বা তার বেশি বয়সী ‘সুপার সিনিয়র সিটিজেনদের’ (Super Senior Citizens) জন্য বেশ কিছু ব্যাংক আরও অতিরিক্ত ছাড় দিচ্ছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): প্রবীণ নাগরিকদের সাধারণ হারের চেয়ে অতিরিক্ত ০.৮০% পর্যন্ত বেশি সুদ দিচ্ছে।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং RBL ব্যাঙ্ক: প্রবীণ নাগরিকদের স্বাভাবিক হারের ওপর আরও ০.৭৫% অতিরিক্ত সুদের সুবিধা দিচ্ছে।

এফডি (FD) অ্যাকাউন্ট খুলতে কী কী নথি লাগবে ?
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে সাধারণত নিচের নথিপত্রগুলির প্রয়োজন হয়:

পরিচয়পত্র : প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা প্রবীণ নাগরিক আইডি কার্ড।

ঠিকানার প্রমাণ : পাসপোর্ট, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, ব্যাঙ্কের স্টেটমেন্ট (চেক বই সহ) অথবা পোস্ট অফিস থেকে ইস্যু করা আইডি কার্ড।

বিনিয়োগের আগে যা মাথায় রাখবেন
স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি বেশি সুদ দিলেও বিনিয়োগ করার আগে ব্যাঙ্কের সমস্ত নিয়মাবলী ও ব্রোশিওর ভালো করে পড়ে নেওয়া উচিত। আপনার সুবিধে মতো মেয়াদে টাকা লক-ইন করার আগে সুদের হার বা প্রি-ম্যাচিউর উইথড্রয়াল (মেয়াদ ফুরনোর আগে টাকা তোলা) সংক্রান্ত নিয়মগুলি ভালোভাবে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন : PPF অ্যাকাউন্ট কি বছরের পর বছর বন্ধ পড়ে আছে ? টাকা ও সুদের কী হবে, কীভাবে চালু করবেন অ্য়াকাউন্ট ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks