বার্মিংহাম: মহিলাদের বিশ্বকাপে (Women’s T20 World Cup 2026) সুপার সানডেতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (INDW vs PAKW)। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭০ রান তুলল ভারত। ওমেন ইন ব্লুর হয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকান স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। স্মৃতির সঙ্গে হরমনপ্রীত কৌর ভাল পার্টনারশিপ গড়েন। ভারতীয় অধিনায়ক ৩৬ রান করেন। তবে শেষের দিকে রিচা ঘোষের আগ্রাসী ইনিংস না এলে ভারত হয়তো ১৫০-র গণ্ডি পার করতে চাপে পড়ত। শেষমেশ লড়াই করার রসদ পেল ভারত।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
