আজ দেশজুড়ে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডার ( LPG Rate Today on June 22 ) এবং ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের জন্য আপাতত স্বস্তিই বজায় থাকছে। রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৯৪২ টাকা। অন্যদিকে, কলকাতায় একই সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে কলকাতায় দাম রয়েছে ৩,২৫৬ টাকা।
বিভিন্ন শহরে LPG সিলিন্ডারের দাম
| শহর | গৃহস্থালি সিলিন্ডার | বাণিজ্যিক সিলিন্ডার |
|---|---|---|
| দিল্লি | ₹৯৪২ | ₹৩,১১৩.৫০ |
| মুম্বই | ₹৯৪১.৫০ | ₹৩,০৬৭.৫০ |
| কলকাতা | ₹৯৬৮ | ₹৩,২৫৬ |
| চেন্নাই | ₹৯৫৭.৫০ | ₹৩,২৮৩ |
| বেঙ্গালুরু | ₹৯৪৪.৫০ | ₹৩,১৯৮ |
| আইজল | ₹১,০৯৪ | ₹৩,৫৯৮.৫০ |
| লখনউ | ₹৯৭৯.৫০ | ₹৩,২৩৬ |
| গাজিয়াবাদ | ₹৯৩৯.৫০ | ₹৩,১১৩.৫০ |
| পাটনা | ₹১,০৩১.৫০ | ₹৩,৪০০.৫০ |
বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে উদ্বেগের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে আশঙ্কা এখনও মেটেনি। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে এলপিজির দামে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে।তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলেও আপাতত দেশের খুচরো বাজারে গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে সুইজারল্যান্ডে আলোচনায় বসল আমেরিকা ও ইরান। কাতার, পাকিস্তান ও সুইজারল্যান্ডের মধ্যস্থতায় আলোচনা শুরুর কথা ঘোষণা করেন কাতারের বিদেশমন্ত্রী। কাতারের বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে দু’দেশের মধ্যে আলোচনার পর স্থায়ী চুক্তি স্বাক্ষর হবে বলে তাঁরা আশাবাদী। ইরান ও আমেরিকা উভয় পক্ষের বিভিন্ন দিক খতিয়ে দেখে চুক্তির রূপরেখা তৈরির জন্য গঠিত হয়েছে একাধিক বিশেষজ্ঞ কমিটি, বিবৃতিতে দাবি কাতারের। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আগেই আমেরিকা ও ইরানের মউ স্বাক্ষর হয়েছে। মউয়ের শর্তগুলি খতিয়ে দেখে স্থায়ী শান্তি ফেরানোর লক্ষ্যেই আলোচনার টেবিলে ওয়াশিংটন-তেহরান।
Abhishek Banerjee News | চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন | ABP ANANDA LIVE
