June 22, 2026
0215b7585e8d6a0f553b9fe6c565bbee178214729672450_original.jpg
Spread the love


কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে মেসিকাণ্ডে ফের পুলিশি জিজ্ঞাসবাদের মুখে অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল সোমবার। আর সেই সময় বাইরে চলল বিক্ষোভ। এতদিন ধরে বিভিন্ন দুর্নীতির দায়ে যে সমস্ত তৃণমূল নেতা অভিযুক্ত কিংবা গ্রেফতার হচ্ছেন, তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছিল। তবে সোমবার হল অভিনব ঘটনা।

কীরকম?

বৃহস্পতিবারের পরে সোমবার, ফের অরূপ বিশ্বাসের হাজিরা। আর এদিন থানা থেকে বেরোতেই অরূপকে জুতোর মালা দেখিয়ে বিক্ষোভ চলল। এখানেই শেষ নয়। মেসিকাণ্ডের প্রতিবাদে অরূপের গাড়িতে ফুটবল ছুড়ে বিক্ষোভ দেখানো হল! বিক্ষোভকারীরা জানিয়েছেন, টাকা দিয়ে টিকিট কেটেও যুবভারতী স্টেডিয়ামে গিয়ে মেসি দর্শন হয়। যার নেপথ্যে অরূপ বিশ্বাস। কেউ কেউ তো এমনও বলেন যে, বেতালের মতো মেসির কাঁধে উঠে পড়েছিলেন অরূপ। তাতেই বিপত্তি। সেই আক্ষেপের জন্যই জুতোর মালা নিয়ে হাজির তাঁরা। কেউ নিয়ে এসেছিলেন ফুটবল।

থানা থেকে বেরিয়ে অরূপ বলেন, ‘যতবার ডাকবে পুলিশ, ততবার আসব।’ সেই সঙ্গে অরূপ বিশ্বাসের দাবি, ‘তৃণমূলেই আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি।’ তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে অরূপ বিশ্বাস জানালেন, দলের অভ্যন্তরীণ বিষয়। বলে এড়ালেন চিঠির প্রসঙ্গ। সুরুচি সঙ্ঘের LIC-র জমি দখল নিয়েও দায় এড়ানোর চেষ্টা। বললেন, ‘এটা ক্লাবের ব্যাপার। আমি একজন সদস্য মাত্র।’

আরও পড়ুন: ফাইনালে দুই অর্ধে ২টি আলাদা বল! এক হাত বাদ যাওয়া তারকার গোলে ফয়সালা! বিশ্বকাপের অজানা গল্প

এর আগে অরূপ এড়িয়েছেন একের পর এক হাজিরা। অবশেষে গত বৃহস্পতিবার প্রথমবার হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে বারে বারে তলব করেছে পুলিশ, তবে এর আগে প্রথম ৩ বার হাজিরা এড়িয়েছেন তিনি। তবে তিনি গত বৃহস্পতিবার হাজিরা দিয়েছিলেন। আর আজ, ফের হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। আগেরবারের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়াতে ফের তলব করা হয় অরূপ বিশ্বাসকে।

সোমবার অরূপ বিশ্বাস হাজিরা দেওয়ার পরেই বাইরে জুতোর মালা হাতে বিক্ষোভ শুরু হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ফুটবল। এর আগে, অরূপ বিশ্বাসকে প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

আরও পড়ুন : ক্রীড়ামন্ত্রীর স্বচ্ছতার বার্তার দিনই ইডেনের টিকিট জালিয়াতি! বিতর্ক বেঙ্গল টি-২০ লিগে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks