June 23, 2026
126478a006eff067eb9d6456ed342fd21782213091982507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: জল্পনা চলছিলই, সেই জল্পনাই সত্যি হল। আইপিএলের (Indian Premier League) মরশুম শেষ হওয়ার মাসখানেকও হয়নি। ইতিমধ্যেই কিন্তু বড় দলবদল ঘটে গেল। ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন ঋষভ পন্থ (Risbhabh Pant)। আর পরিবর্তে নিজের হোমটাউনের ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

ঋষভ পন্থ ২০১৬ থেকে ২০২৪ সাল, নয় বছর দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই আইপিএল মাতিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ আইপিএলের মঞ্চে ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে সর্বাধিক, মোট ১১১টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে চার মরশুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে তিনি ৪৩টি ম্য়াচে অধিনায়কত্বও করেন। তবে তাঁকে ২০২৪ মরশুমের পরেই দিল্লি ক্যাপিটালস পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁকে ছেড়ে দেয়।

 

                  

অবশ্য ২০২৫ সালের নিলামেও তাঁর জন্য দর হাঁকিয়েছিল দিল্লি। তবে শেষমেশ রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ে তিনি দুই মরশুমে দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি। তাঁর নেতৃত্বে একটি মরশুমেও প্লে-অফে পৌঁছতে পারেনি লখনউ। আইপিএল মরশুম শেষ হওয়ার আগে থেকেই তাই তাঁর দল ছাড়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষমেশ সেই কানাঘুষোই বাস্তবে রূপান্তরিত হল। তবে ২৭ কোটি টাকার অনেক কম, ১৫ কোটি টাকায় নিজের প্রাক্তন দলে ফিরলেন পন্থ।

আরও পড়ুন:- বয়স ৩৯ ছুঁই ছুঁই, অবসর নিয়েও বাড়ছে জল্পনা, ইতিহাস গড়ার রাতেই নিজের লক্ষ্য জানিয়ে দিলেন মেসি                      

অপরদিকে, পন্থের পরিবর্তে ট্রেডে ১৩.৫ কোটি টাকায় কুলদীপ যাদব নিজের শহরের ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিলেন। কুলদীপ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ২০২২ সালে যোগ দিয়েছিলেন। সেই ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে পাঁচ মরশুমে কুলদীপ ৬৫ ম্য়াচে ৭২টি উইকেট নেন। তবে এবার দিল্লি ছেড়ে লখনউয়ের জার্সিতে আগামী মরশুম থেকে তাঁকে দেখা যাবে। নিঃসন্দেহেই আইপিএলের ইতিহাসের এটি সবথেকে বড় ট্রেডের মধ্যে একেবারে শীর্ষ সারিতে থাকবে।           





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks