June 25, 2026
3e4be4c2424e925dac001acc82e1ae791782379373494394_original.jpg
Spread the love


PF News Update: প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুবিধা থাকলেও কোম্পানি জমা দিচ্ছে তো আপনার PF-এর টাকা ? এখন খুব সহজেই ঘরে বসে দেখতে পারবেন সব আপডেট। EPFO আমাদের দেয় সেই সুবিধা। সেই ক্ষেত্রে জেনে নিন কী করতে হবে আপনাকে।  

কোম্পানি টাকা জমা দিচ্ছে কি ?
আপনিও EPFO-র সদস্য হলে এমপ্লয়িজ ফান্ড অর্গানাইজেশন দেয় দারুণ সুবিধা। নিয়ম মেনে আপনার বেতন থেকে কাটা হয় প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা। তবে টাকা কাটা হলেও কোম্পানি কি আপনার টাকা সঠিক সময় জমা দিচ্ছে ? এই বিষয়ে সহজেই জেনে নিতে পারবেন আপনি। যেখানে নিজের পিএফ ব্যালেন্স, সুদের পরিমাণ ও কোম্পানির অবদান চেক করা যায়। বর্তমানে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফ-এর সুদের হার ৮.২৫% বজায় রাখা হয়েছে, যা বছর শেষে গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে।

প্রভিডেন্ট ফান্ডের টাকা কীভাবে বৃদ্ধি পায় ?
নিয়ম অনুসারে, আপনার মূল বেতন ও মহার্ঘ ভাতার (DA) একটি নির্দিষ্ট অংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয় প্রতি মাসে। এই টাকার সঙ্গে সমপরিমাণ টাকা জমা দেয় আপনার সংস্থাও। এই পুরো জমানো টাকার ওপর প্রতি মাসে সুদ হিসেব করা হলেও, তা বছরে একবারই মূল অ্যাকাউন্টে যোগ বা ক্রেডিট করা হয়।

এই চার উপায়ে আপনি পিএফ ব্যালেন্স, সুদ চেক করা যাবে 

১ EPFO পোর্টালের মাধ্যমে: প্রথমে EPFO-এর অফিসিয়াল পোর্টালে https://www.epfo.gov.in/ যান। আপনার UAN (Universal Account Number) এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ‘Passbook’ সেকশনে গেলেই আপনার প্রতি মাসের অবদান ও সুদের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

২ UMANG অ্যাপের সাহায্যে: আপনার স্মার্টফোনে ‘UMANG’ অ্যাপটি ডাউনলোড করুন। সেখানে ‘EPFO services’-এ গিয়ে ‘View Passbook’ অপশনটি বেছে নিয়ে সহজেই ব্যালেন্স দেখে নিন।

৩ মিসড কল দিয়ে: ইন্টারনেট কানেকশন না থাকলেও চিন্তা নেই। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে পোর্টালে দেওয়া নির্দিষ্ট নম্বরে একটি মিসড কল দিলেই এসএমএস-এর মাধ্যমে আপনার ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।

৪ এসএমএস (SMS)-এর মাধ্যমে: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি এসএমএস পাঠিয়েও মুহূর্তের মধ্যে পিএফ অ্যাকাউন্টের আপডেট পেয়ে যেতে পারেন।

পিএফ ব্যালেন্স চেক করা কেন প্রয়োজন ?
ভুল হয়েছে কি : কোম্পানি সঠিক সময়ে টাকা কাটছে কি না বা হিসেবে কোনও ভুল আছে কি না তা সহজেই ধরা যায়।

কোম্পানি জমা দিচ্ছে তো : আপনার বেতন থেকে কেটে নেওয়া টাকা কোম্পানি ঠিক সময়ে EPFO-এর কাছে জমা দিচ্ছে কি না তা নিশ্চিত হওয়া যায়।

কত টাকা শেষে পাবেন : আপনার ভবিষ্যতের জন্য বা অবসরের পর কত টাকা জমছে, তার একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন : ১০ বছর কাজ করলেই পেনশন গ্যারান্টি, EPFO-র এই বিষয়ে আপনি জানেন কি ? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks