June 26, 2026
84aef961680340a78b169deab7f8e0361782404277271338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ভারতে Apple-এর গ্যাজেটসের দাম বাড়ল এবার। MacBook এবং iPad-এর দাম বাড়াল Apple. কিছু জিনিসের দাম একধাক্কায় ১ লক্ষ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। একদিকে সরবরাহে ঘাটতি, অন্য দিতে মেমোরি চিপের দাম বৃদ্ধি, এই দুইয়ের জেরেই দাম বাড়ল বলে মনে করা হচ্ছে। (MacBook-iPad Price Increase)

Apple-এর M5 চিপ নির্ভর MacBook Air ভারতের বাজারে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছিল এতদিন। এখন সেটির দাম পড়ছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ  অতি অল্প সময়ের মধ্য়ে একধাক্কায় ৩০ হাজার টাকা দাম বাড়ল। একই ভাবে ১৫ ইঞ্চির MacBook Air-এর দাম যেখানে ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা ছিল, তা বেড়ে হল ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। একধাক্কায় ৩৫ হাজার টাকা বাড়ল। (Apple Price Hike)

তবে MacBook Pro-র দামই সবচেয়ে বেড়েছে। M5 চিপ নির্ভর, 16 GB Ram-এর ১৪ ইঞ্চির MacBook Pro ভারতের বাজারে এসেছিল ১ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকায়। সেটির দাম একধাক্কায় বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯০০। অর্থাৎ একধাক্কায় ৭০ হাজার টাকা বাড়ল।

এতদিন মধ্যবিত্তের নাগালে থাকা MacBook Neo-র দামও বেড়ে গিয়েছে একধাক্কায় ১০ হাজার টাকা। ১৪ ইঞ্চির MacBook Pro-র দাম সর্বাধিক বেড়েছে, ১ লক্ষ টাকা। 

M4 প্রসেসর যুক্ত ১১ ইঞ্চির iPad Air কিনতে এখন খরচ পড়বে ৮৯ হাজার ৯০০ টাকা। যখন ভারতের বাজারে এসেছিল, দাম রাখা হয়েছিল ৬৪ হাজার ৯০০। অর্থাৎ একধাক্কায় ২৫ হাজার টাকা দাম বেড়েছে। M5 চিপ নির্ভর, 256 GB-র iPad Pro-র দাম এখন ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। গত বছর ভারতের বাজারে আবির্ভাব ঘটে ৯৯ হাজার ৯৯০ টাকায়। দাম বেড়েছে ৩৯ হাজার ৯১০ টাকা। 

  • MacBook Air 13-Inch (M5): : ছিল ১,১৯৯০০, হল ১,৪৯,৯০০, দাম বৃদ্ধি ৩০০০০ টাকা।
  • MacBook Air 15-Inch: ছিল ১,৪৪,৯০০, হল ১,৭৯,৯০০, দাম বৃদ্ধি ৩৫০০০।
  • MacBook Pro 14-Inch (M5, 16 GB RAM): ছিল ১,৬৯,৯০০, হল ২,৩৯,৯০০, বাড়ল ৭০০০০ টাকা।
  • MacBook Neo: ছিল ৬৯৯০০ হল ৭৯,৯০০, বাড়ল ১০০০০।
  • MacBook Pro 14-Inch (M5 Max Variant): ১ লক্ষ টাকা দাম বাড়ল।
  • iPad Air 11-Inch (M4): ছিল ৬৪,৯০০, হল ৮৯,৯০০, বাড়ল ২৫০০০।
  • iPad Pro (256 GB, M5): ছিল ৯৯,৯৯০, হল ১,৩৯,৯০০, বাড়ল ৩৯,৯১০।

শুধু ভারতেই নয়, আমেরিকাতেও Apple-এর গ্যাজেটসের দাম বেড়েছে। তবে দাম যে বাড়বে, তা আগেই জানিয়েছিলেন টিম কুক। উন্নতমানের মেমোরি চিপের দাম বাড়ার পাশাপাশি, সরবরাহে ঘাটতির কথা তুলে ধরেছিলেন তিনি। বাজার বিশেষজ্ঞদের মতে, কাঁচামালের গুণমানের সঙ্গে আপস না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Apple. যদিও এত কম সময়ের মধ্যে এতটা দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: পাসপোর্ট তৈরির খরচ বাড়ল এবার, একলাফে অনেকটাই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks